বিশ্বকাপ চলাকালীন মেসিকে প্রাণে মারার ছক! ‘টার্গেট’ ছিলেন রোনাল্ডোও, কীভাবে এড়ানো গেল হামলা?

Published on:

Published on:

Lionel Messi-Cristiano Ronaldo were under threat during the World Cup.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে। মূলত, ২০২৬-এর ফিফা বিশ্বকাপ চলাকালীন ফুটবল কিংবদন্তিদের নিরাপত্তা সংক্রান্ত এমন তথ্য প্রকাশ পেয়েছে যা চমকে দিয়েছে বিশ্বের ফুটবল অনুরাগীদের। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এফবিআই এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থাগুলির যৌথ নথি অনুসারে, টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তা হুমকি এবং সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে সবচেয়ে বড় টার্গেট ছিলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi-Cristiano Ronaldo)। রিপোর্টে বলা হয়েছে যে, স্টেডিয়ামের ভেতরে বিস্ফোরক ও অস্ত্র দিয়ে মেসিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুরুতর ষড়যন্ত্র করা হয়েছিল। যার পর থেকে পুরো টুর্নামেন্ট জুড়ে নিরাপত্তা সংস্থাগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হয়েছিল।

লিওনেল মেসি (Lionel Messi-Cristiano Ronaldo) ক্রমাগত হুমকির মধ্যে ছিলেন:

একটি নিরাপত্তা নথি অনুসারে, ডালাসে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ চলাকালীন এক ব্যক্তি ডালাস বিমানবন্দরে ফোন করে দাবি করেন যে, তিনি ও তাঁর দুই সহযোগী হাতে তৈরি বোমা এবং একটি এআর-১৫ রাইফেল নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন। এই ফোন কলটি মূলত মেসি এবং পুলিশ আধিকারিকদের টার্গেট করে করা হয়েছিল। এছাড়াও, আটলান্টায় মিশরের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগে, ‘এক্স’ মাধ্যমে একজন ব্যবহারকারী শরীরে বোমা বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করে মেসির ওপর আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেয়।

Lionel Messi-Cristiano Ronaldo were under threat during the World Cup.

কড়া নিরাপত্তার মধ্যে ম্যাচ সম্পন্ন হয়: জানিয়ে রাখি যে, এই গুরুতর হুমকির পরিপ্রেক্ষিতে, ম্যাচ ভেন্যুগুলিতে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আটলান্টায় ম্যাচের সময়ে, স্টেডিয়ামের আবর্জনার পাত্রে ৩ টি বোমা রাখা হয়েছে বলে পুলিশ খবর পায়।

আরও পড়ুন: Jio-Airtel-কে টক্কর দিতে প্রস্তুত Vi! মিলেছে ISP VNO লাইসেন্স, কবে শুরু হবে ব্রডব্যান্ড সার্ভিস?

এরপর বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড এবং বিশেষজ্ঞ দলগুলি তাৎক্ষণিকভাবে পুরো স্টেডিয়াম ঘিরে ফেলে এবং নিবিড় তল্লাশি চালায়। এফবিআই এবং সেন্টার ফর ইন্টারন্যাশনাল পুলিশ কো-অপারেশনের নেতৃত্বে পরিচালিত এই ব্যাপক নিরাপত্তা অভিযানে বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি একসঙ্গে কাজ করেছে।

আরও পড়ুন: ভারতের মাটিতে এই প্রথম আসছে জাপানের F-2 যুদ্ধবিমান! ঘুম উড়ল চিনের, গ্লোবাল টাইমস করল সতর্ক

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও হুমকির মুখে ছিলেন: ওই নিরাপত্তা লিওনেল মেসির পাশাপাশি, পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং একজন ম্যাচ রেফারির বিরুদ্ধেও হুমকির বিস্তারিত বিবরণ রয়েছে। গত ১৪ জুন রোনাল্ডোর অবস্থান সম্পর্কে জানার চেষ্টার পর এক সন্দেহভাজনকে হিউস্টন পুলিশ ১৬ জুন রোনাল্ডোর টিম হোটেলের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে। টরন্টোতেও একজন রোনাল্ডোর কাছে পৌঁছনোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। অন্যদিকে, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারকেও হোয়াটসঅ্যাপে ৬০০০-এর বেশি হুমকি বার্তা পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে।