বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে ‘ক্রিকেটের ঈশ্বর’ বলা হয়। শুধু তাই নয়, তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে অন্যতম একজন হিসাবেও বিবেচিত করা হয়। এই আবহে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ফাস্ট বোলার ব্রেট লি (Brett Lee) একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তথা GOAT হিসাবে সচিন তেন্ডুলকারের (Sachin Tendulkar) পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে (Jacques Kallis) বেছে নিয়েছেন। তবে, ব্রেট লি সচিনকে তাঁর দেখা সর্বশ্রেষ্ঠ ব্যাটার হিসাবে বর্ণনা করেছেন।
কী জানিয়েছেন ব্রেট লি (Brett Lee)?
জ্যাক ক্যালিস ব্যাট ও বল উভয়ক্ষেত্রেই পারদর্শী: ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি সেঞ্চুরি রয়েছে। যা তাঁকে এই কৃতিত্ব অর্জনকারী একমাত্র ব্যাটার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। অন্যদিকে, জ্যাক ক্যালিস ব্যাটিং ও ফিল্ডিং উভয় ক্ষেত্রেই পারদর্শী ছিলেন। বিয়ারবাইসেপস পডকাস্টে কথা বলতে গিয়ে ব্রেট লি বলেন যে, সচিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটার। কিন্তু সবচেয়ে কমপ্লিট ক্রিকেটার হওয়ার ক্ষেত্রে ক্যালিস তাঁকে ছাড়িয়ে যান। ব্রেট লি বলেছেন যে, তিনি বরাবরই বলে এসেছেন, তাঁর জানা সেরা ব্যাটার হলেন সচিন তেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার হলেন জ্যাক ক্যালিস। ব্রেট লি জানান, ক্যালিসের পরিসংখ্যান বিশ্বের সেরা। পরিসংখ্যান মিথ্যা বলে না। ক্যালিস সত্যিই অবিশ্বাস্য।

জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট এবং ODI উভয় ফরম্যাটেই ১০,০০০-এর বেশি রান এবং ২৫০-এর বেশি উইকেট নিয়েছেন। ক্যালিসের সঙ্গে ব্রেট লির ব্যক্তিগত অভিজ্ঞতাও এই পছন্দের ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: বিশ্বকাপ চলাকালীন মেসিকে প্রাণে মারার ছক! ‘টার্গেট’ ছিলেন রোনাল্ডোও, কীভাবে এড়ানো গেল হামলা?
২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে তাঁরা দু’জন IPL ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিংরুম একসঙ্গেই ছিলেন। ক্যালিস ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে KKR-এর হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, ব্রেট লি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দলটির অংশ ছিলেন।
আরও পড়ুন: Jio-Airtel-কে টক্কর দিতে প্রস্তুত Vi! মিলেছে ISP VNO লাইসেন্স, কবে শুরু হবে ব্রডব্যান্ড সার্ভিস?
সচিনে বিস্ময়কর পরিসংখ্যান: উল্লেখ্য যে, জ্যাক ক্যালিস ১৬৬ টি টেস্ট ম্যাচে ১৩,২৮৯ রান করেছেন এবং ২৯২ টি উইকেট নিয়েছেন। তিনি ৩২৮ টি ODI-ও খেলেছেন। যেখানে তিনি ১১,৫৭৯ রান করেছেন এবং ২৭৩ টি উইকেট নিয়েছেন। এছাড়াও, টেস্ট ক্রিকেটে তিনি ২০০ টি ক্যাচের অধিকারী। অন্যদিকে, সচিন তেন্ডুলকারের পরিসংখ্যানও বিস্ময়কর। তিনি ৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচে ৩৪,৩৫৭ রান এবং ১০০ টি সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর রান ১৫,৯২১ এবং ODI-তে রান হল ১৮,৪২৬।













