বাংলাহান্ট ডেস্ক : ডিম প্রোটিনের ভাণ্ডার। ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ, শরীর সুস্থ রাখতে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেতে প্রতিদিন ডিম (Recipe) খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। আর ডিম রান্নার ঝঞ্ঝাটও কম। হাতে সময় কম থাকলে ডিমের পোচ, অমলেট বা স্ক্রাম্বলড এগস বানিয়ে নেওয়া যায়। আবার ভাতের সঙ্গে ডিমের ঝোল, কষা বা ভাপাও দারুণ লাগে।
কাজু বাটা দিয়ে ডিমের রেসিপি (Recipe)
খুব কম উপকরণ দিয়ে অনেক সহজেই ডিমের নানান পদ রাঁধা যায়। তবে স্বাদে একটু বৈচিত্র্য আনতে চাইলে ডিমের সঙ্গে মেশাতে পারেন কাজু। বাদামের সঙ্গে ডিমের রসায়ন কেমন জমে, চেখে দেখতে পারেন খুব সহজেই। রইল রেসিপি-

কাজু দিয়ে ডিমের উপকরণ:
ডিম- ৪ টি
পেঁয়াজ (কুচি করা)- ৩ টি
টমেটো (কুচি করা)- ৩ টি
কাজু- ১ কাপ
টক দই- আধ কাপ
ক্রিম- আধ কাপ
আদা রসুন বাটা- ২ টেবিল চামচ
গোটা জিরে- ২ টেবিল চামচ
ধনেগুঁড়ো- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
ঘি- ২ টেবিল চামচ
ধনেপাতা
আরও পড়ুন : রাজ্যে চালু একগুচ্ছ সরকারি প্রকল্প, কোনটার ক্ষেত্রে আয়ের সীমা কত?
কাজু দিয়ে ডিমের প্রণালী: ডিম সেদ্ধ করে সেগুলি অর্ধেক করে কেটে রাখুন। অন্য দিকে টক দই ফেটিয়ে রাখুন আর কাজুবাদাম মিহি করে বেটে নিন। এবার কড়াইতে ঘি গরম করে গোটা জিরে (Recipe) ফোরন দিয়ে একে একে পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে দিন। ভাজা ভাজা হলে দিয়ে দিন টমেটো কুচি। এরপর সব গুঁড়ো মশলা গুলো দিয়ে বেশ করে কষান। এবার দিয়ে দিন নুন। এতে টমেটো নরম হয়ে আসবে।
আরও পড়ুন : ইলিশের চড়া দাম, রোজকার কাতলা দিয়েই বানান ভাপা, গরম ভাতে দুর্দান্ত
মশলা কষে যাওয়ার পর সেটা ঠাণ্ডা করে আবার মিহি করে বেটে নিন। এবার আরও কিছুটা ঘি দিয়ে বাটা মশলাটা ঢেলে দিন। কিছুক্ষণ রান্না করার পর কাজু বাটা, টক দই, ক্রিম ঢেলে ভালো করে মশলা কষিয়ে নিন। ঝোল বুঝে দিন সামান্য গরম জল। এবার ডিম দিয়ে আরও কিছুক্ষণ রান্নার পর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।













