মাংস ছিবড়ে, কিছুতেই আসছে না রেস্তোরাঁর মতো স্বাদ, ম্যারিনেশনে এই ভুল করছেন না তো?

Published on:

Published on:

Cooking Tips perfect chicken and the right amount of garlic
Follow

বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে চিকেন বা মাটন সুস্বাদু করতে চাইলে ম্যারিনেশনের পেছনে কিছুটা সময় খরচ করতেই হবে। কারণ এখানেই লুকিয়ে থাকে মাংসের (Cooking Tips) আসল স্বাদ। মাংস ঠিক ভাবে ম্যারিনেট করলে তবে তা যেমন নরম হয়, তেমনই স্বাদও খোলে মাংসের।

মাংস ম্যারিনেশনের (Cooking Tips) সময় এই ভুল করবেন না

অনেকেই মাংস বেশি করে লেবুর রস বা ভিনিগার দিয়ে মাখিয়ে রাখেন। মনে করা হয়, এতে মাংস নরম হবে। আসলে কিন্তু তেমনটা নয়। অ্যাসিড মাংসের উপরের প্রোটিন ভেঙে দেয়। এতে বাইরের অংশ নরম হলেও ভেতরটা শক্ত থেকে যায়। ম্যারিনেট করতে খুব বেশিক্ষণ বা কম সময় রেখে দেওয়াও ঠিক নয়।

Avoid these mistakes during meat marinating cooking tips

কী কী মশলা দেবেন: মুরগির মাংসের ক্ষেত্রে ২-৬ ঘন্টা ম্যারিনেশন যথেষ্ট। টক জাতীয় উপাদান দিয়ে মাখিয়ে রাখার পর বেশিক্ষণ ফেলে রাখলে মাংসের গঠন নষ্ট হয়ে যেতে পারে। মাংসে কিন্তু নুন দিতে ভুলবেন না। নুন মাংসের ভেতরে আর্দ্রতা ধরে রাখে। ফলে রান্নার পরে মাংসের টুকরোগুলি নরম থাকে। মাংস ম্যারিনেশনের সময় তেল অন্যান্য মশলা এবং সুগন্ধি উপাদানের স্বাদ সমান ভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে।

আরও পড়ুন : একঘেয়ে ঝোল-কষা নয়, কাজু বাটা দিয়ে এভাবে রাঁধুন ডিম, রইল সহজ রেসিপি

মাংস ঢুকিয়ে রাখুন ফ্রিজে: মাংস ম্যারিনেট (Cooking Tips) করার পর রান্নাঘরে ফেলে রাখবেন না। ঢুকিয়ে দিন ফ্রিজে। এতে ক্ষতিকর জীবাণুর বংশবৃদ্ধি ধীরগতিতে হয়। ম্যারিনেট করা মাংস সরাসরি তেলে দিয়ে দেওয়াও ঠিক নয়। অতিরিক্ত তরল কড়াইতে পড়লে মাংস ভাজার বদলে সেদ্ধ হতে শুরু করে। তাই আগে মাংসের অতিরিক্ত জলটা শুষে নেওয়া ভালো।

আরও পড়ুন : ভারী বর্ষায় পাতে নেই ইলিশ, চড়া দামে বাজার আগুন, কী বলছেন ব্যবসায়ীরা?

মাংস ম্যারিনেশনের সময় টক, নুন, মশলার অনুপাত ঠিক রাখলেই মশলা মাখানো হবে পারফেক্ট। মাংস রান্নার পরেও থাকবে নরম আর রান্নার স্বাদও হবে দুর্দান্ত।