ভারী বর্ষায় পাতে নেই ইলিশ, চড়া দামে বাজার আগুন, কী বলছেন ব্যবসায়ীরা?

Published on:

Published on:

How much is Hilsa fish being sold for?‌
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভরা বর্ষা চলছে বাংলায়। অথচ বৃষ্টির দোসর ইলিশের (Hilsa Fish) দেখা নেই তেমন। বাজারে যা ইলিশ মিলছে, তার দাম কমার বদলে দিন দিন উর্দ্ধগতি নিচ্ছে। এমনটা কিন্তু সাধারণত দেখা যায় না। বছরের এই সময়টাতেই সকলে মন ভরে ইলিশ খায়। অথচ দাম যেভাবে চড়ছে তাতে ইলিশ কেনার আগে দুবার ভাবতে হচ্ছে।

দাম কমছে না ইলিশের (Hilsa Fish)

জুনের শেষ থেকেই সাধারণত ইলিশ উঠতে শুরু করলে ধীরে ধীরে দাম কমতে থাকে। তবে এ বছর চিত্রটা অন্য রকম। বড় ইলিশ কেজিতে ২২০০ টাকার নীচে নেই। উপরন্তু বেশিরভাগ ইলিশই আসছে গুজরাট থেকে। নয়তো মিলছে হিমঘরে থাকা ইলিশ। কমেও ইলিশ পাওয়া যাচ্ছে। তবে তাতে স্বাদ নেই।

Why hilsa fish price is not going down

কেন কমছে না দাম: মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, আবহাওয়া খারাপ থাকায় ইলিশের দাম কমার নাম নেই। ট্রলারগুলি দু তিন দিনের বেশি সমুদ্রে থাকতে পারছে না। অল্প মাছ নিয়েই তাদের ফিরতে হচ্ছে উপকূলে। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে ইলিশের।

আরও পড়ুন : ইলিশের চড়া দাম, রোজকার কাতলা দিয়েই বানান ভাপা, গরম ভাতে দুর্দান্ত

বাংলাদেশেও ইলিশ অমিল: জানা যাচ্ছে, বরগুনার উপকূল থেকে ইলিশ (Hilsa Fish) ধরতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে মৎস্যজীবীদের। নদীতে পলি জমায়, নতুন চর জেগে ওঠার কারণে জালে ইলিশ কম উঠছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : একঘেয়ে ঝোল-কষা নয়, কাজু বাটা দিয়ে এভাবে রাঁধুন ডিম, রইল সহজ রেসিপি

প্রতি বছরই বাংলাদেশ থেকে ইলিশ আসে বাজারে। পুজোর আগে সেপ্টেম্বর মাসেই মূলত ইলিশ আসে বাংলাদেশ থেকে। কিন্তু এবছর ইলিশ কম ওঠায় চিন্তা বাড়ছে। আর কয়েক সপ্তাহের মধ্যে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।