বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্রাহকদের জন্য এই সপ্তাহটাই হাতে সময় রয়েছে ই কেওয়াইসি (LPG e-KYC) করার জন্য। আগামী ১৬ অগাস্ট ই কে ওয়াইসি করার শেষ দিন। কিন্তু এখনও অনেকে বিষয়টি সম্পর্কে সঠিক ভাবে জানেনই না। কোন কোন ডকুমেন্ট লাগবে ই কেওয়াইসি করার জন্য? সমস্ত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
কেন দরকার এলপিজির ই কেওয়াইসি (LPG e-KYC)?
মূলত রান্নার গ্যাসের বুকিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। একই নামে একাধিক গ্যাস ও ভুয়ো তথ্য দিয়ে বুক করা গ্যাসের কানেকশনগুলি চিহ্নিত করতে বাতিল করার উদ্যোগ নিয়েছে তেল সংস্থাগুলি। এই প্রক্রিয়ার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে।

কোন কোন ডকুমেন্ট লাগবে: আধার কার্ড, গ্যাস কানেকশনের পাসবুক, এলপিজি গ্রাহক নম্বর, আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর- এই ৪ তথ্য সঙ্গে রাখতেই হবে। অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে ই কেওয়াইসি। অফলাইনে করতে হলে গ্যাস অফিসে গিয়ে নিজের পাসবুক এবং আধার কার্ড দেখাতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরও দিয়ে দিন। এরপর হবে বায়োমেট্রিক।
আরও পড়ুন : ভারী বর্ষায় পাতে নেই ইলিশ, চড়া দামে বাজার আগুন, কী বলছেন ব্যবসায়ীরা?
কীভাবে করবেন ই কেওয়াইসি: এছাড়া অনলাইনেও ই কেওয়াইসি (LPG e-KYC) করা যাবে। এর জন্য প্রথমে গ্যাস প্রোভাইডারের অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্টে লগইন করুন। সেখান থেকে ই কেওয়াইসি বা কেওয়াইসি অপশনে গিয়ে এলপিজি গ্রাহক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, আধার নম্বর দিতে হবে। এরপর ওটিপি ভেরিফিকেশন করলেই সম্পূর্ণ হবে ই কেওয়াইসি।
আরও পড়ুন : মাংস ছিবড়ে, কিছুতেই আসছে না রেস্তোরাঁর মতো স্বাদ, ম্যারিনেশনে এই ভুল করছেন না তো?
জানা যাচ্ছে, ই কেওয়াইসি না করলে গ্যাস কানেকশন নিয়ে হতে পারে সমস্যা। তাই শেষ তারিখের আগেই ঘরে বসে বা গ্যাস অফিসে গিয়ে দ্রুত সারুন এই জরুরি কাজ।













