যে পনির খাচ্ছেন সেটা আদৌ দুধের তো? খাঁটি নাকি ‘অ্যানালগ’ চিনবেন কীকরে?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নিরামিষের দিনে কী রান্না করা যায় সেটা ভেবেই মাথায় হাত পড়ে। এই দিনগুলিতে অনেকেই পনিরের শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন, যে পনিরটা (Paneer) খাচ্ছেন, সেটা আদৌ আসল তো? দুধের তৈরি পনির ছাড়াও এখন পনিরের মতো দেখতে পণ্যও এসে গিয়েছে বাজারে। কী এই ‘অ্যানালগ পনির’?

দুধের আর অ্যানালগ পনিরের (Paneer) পার্থক্য

সাধারণ পনির তৈরি হয় দুধ দিয়ে। তবে অ্যানালগ পনিরে দুধের ছিটেফোঁটাও থাকে না। তার বদলে এই পনিরে মূলত থাকে উদ্ভিজ্জ তেল, স্টার্চ, স্টেবিলাইজারের মতো উপাদান। অনেক অসাধু ব্যবসায়ী একে আসল পনির বলে বিক্রি করে প্রতারণা করতে পারেন ক্রেতার সঙ্গে। মহারাষ্ট্রে সম্প্রতি ব্যানও করা হয়েছে অ্যানালগ পনির। কিন্তু আসল পনিরের সঙ্গে এর পার্থক্য করবেন কীভাবে?

Difference between milk and analogue paneer

অ্যানালগ পনির রাবারের মতো: আসল পনির হয় নরম। সামান্য চাপ দিলেই ভেঙে যায়।অ্যানালগ পনির হয় খানিকটা রাবারের মতো। হাতে চাপ দিলে যদি স্বাভাবিক ভাবে ভেঙে যাওয়ার বদলে রাবারের মতো টানতে থাকে তবে তা অ্যানালগ পনির হওয়ার সম্ভাবনা রয়েছে। আসল দুগ্ধজাত পনিরে (Paneer) দুধের হালকা গন্ধ, ক্রিমি ভাব থাকতে পারে। সেখানে অ্যানালগ পনিরে দুধের গন্ধ কম থাকতে পারে। খাওয়ার পর তেলতেলে ভাব অনুভূত হতে পারে মুখে। এক টুকরো পনির প্যানে গরম করলে অতিরিক্ত তেল বেরোলে, রাবারের মতো হলে তা দুগ্ধজাত পনির নাও হতে পারে।

আরও পড়ুন : অপারেশন টেবিলে শুয়ে রফির গান, সোনুর কাণ্ডে তাজ্জব নেটপাড়া, আদৌ নিরাপদ?

দেখে নিন উপকরণ: প্যাকেটজাত পনির হলে কেনার সময় উপকরণের তালিকা দেখে নেওয়া উচিত। শুধুমাত্র দুধ ও Coagulant থাকলে দুগ্ধজাত পনির। Ingredient List এ Vegetable Oil, Palm Oil, Starch, Emulsifier, Analogue বা Non Dairy লেখা থাকলে তা দুগ্ধজাত নয়।

আরও পড়ুন : পুরাতনের আবেগে আধুনিকতার পরশ, ৮০ তম বর্ষের মাতৃবন্দনায় নস্টালজিয়ার ছোঁয়া লেক টেরেস দক্ষিণী সংঘের

প্যাকেটের তথ্য, FSSAI এর অনুমোদন যাচাই করা বেশি নির্ভরযোগ্য। উল্লেখ্য, অ্যানালগ পনির মানেই তা ভেজাল নয়। তবে দুগ্ধজাত পনিরের নামে অ্যানালগ পনির বিক্রি করলে তা ক্রেতাকে প্রতারণা করার সামিল। তাই উপকরণ দেখে কেনাই ভালো।