বাংলাহান্ট ডেস্ক : চিকেন রাঁধা এমন কিছু খাটনির বিষয় নয়। সপ্তাহে অন্তত একদিন বেশিরভাগ বাড়িতেই হয় চিকেন। আসলে চটজলদি রান্না (Recipe) হয়ে যাওয়ায় মুরগির মাংস অনেকেই পছন্দ করেন। তাই চিকেনের ঝোল বা কষা সপ্তাহে অন্তত একদিন বা দুদিন হয়েই থাকে।
আম কাসুন্দি দিয়ে চিকেনের রেসিপি (Recipe)
তবে যেকোনো পদই প্রায় দিন খাওয়া হলে তা একঘেয়ে হয়ে যায়। তখন দরকার হয় স্বাদ বদলানোর। চিকেনের একঘেয়ে রান্না খেয়ে বিরক্ত হয়ে গেলে বানিয়ে ফেলুন টক ঝাল আম কাসুন্দি চিকেন। রইল রেসিপি-

আম কাসুন্দি চিকেনের উপকরণ:
চিকেন- ৫০০ গ্রাম
কাসুন্দি- ৩ টেবিল চামচ
কাঁচা আম বাটা- ২ টেবিল চামচ
টক দই- ২ টেবিল চামচ
পেঁয়াজ (কুচি করা)- ১ টি
আদা রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা- ৪-৫ টি
লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
আরও পড়ুন : যে পনির খাচ্ছেন সেটা আদৌ দুধের তো? খাঁটি নাকি ‘অ্যানালগ’ চিনবেন কীকরে?
আম কাসুন্দি চিকেনের প্রণালী: চিকেন প্রথমে ভালো করে ধুয়ে কাসুন্দি, টক দই, কাঁচা আম বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল ও নুন মাখিয়ে রাখুন আধ ঘন্টা। এরপর কড়াইতে তেল গরম করে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে ভেজে নিন। এর মধ্যে আদা রসুন বাটা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে।
আরও পড়ুন : হাজার হাজার টাকা দিয়ে খোকা ইলিশ কিনছেন না তো? অনেকে জানেনই না আসল পার্থক্য
এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে বেশ খানিকক্ষণ কষাতে হবে। মাংস থেকে জল ছেড়ে আসলে গরম জল আর সামান্য চিনি মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে আর ঝোল কিছুটা শুকিয়ে এলে উপর থেকে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন আম কাসুন্দি চিকেন।













