হাজার হাজার টাকা দিয়ে খোকা ইলিশ কিনছেন না তো? অনেকে জানেনই না আসল পার্থক্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর বাড়িতে খাবারের পাতে ইলিশ (Hilsa Fish)। ব্যস, তাহলেই দুপুরের খাবার জমে ক্ষীর। উপরন্তু দীর্ঘদিনের অপ্রাপ্তির পর গত কয়েকদিন ধরে দিঘায় প্রচুর পরিমাণে ইলিশ উঠছে। মনে করা হচ্ছে, এভাবেই ইলিশের যোগান আসতে থাকলে দামও কমবে।

বিভিন্ন ওজনের ইলিশ (Hilsa Fish) মিলছে বাজারে

বাজারে এই মুহূর্তে নানান ধরণের ইলিশই পাওয়া যায়। ইলিশের আকার ও ওজন ভেদে দামও হয় ভিন্ন ভিন্ন। ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশ চাইলে তো একটু বেশি টাকা খরচ করতেই হবে। কিন্তু বাজারে গিয়ে ইলিশ আর খোকা ইলিশের মধ্যে ফারাকটাই না করতে পারলে টাকাটাই যাবে জলে।

What is the difference of khoka hilsa fish

অনেকে বোঝেন না ফারাক: অনেকেই এই দুয়ের মধ্যে তফাৎ করতে পারেন না। আর অসাধু মাছ ব্যবসায়ীরা এই সুযোগে গছিয়ে দেয় খোকা ইলিশ। ঠকে যাওয়ার হাত থেকে বাঁচতে জেনে রাখুন দুয়ের মধ্যে পার্থক্য। আসলে কিন্তু দুটো একই মাছ, দুটোই ইলিশ। তফাৎ শুধু ওজনে।

আরও পড়ুন : পুরাতনের আবেগে আধুনিকতার পরশ, ৮০ তম বর্ষের মাতৃবন্দনায় নস্টালজিয়ার ছোঁয়া লেক টেরেস দক্ষিণী সংঘের

খোকা ইলিশের কী পার্থক্য: ওজন ৫০০ গ্রামের থেকে কম হলে তাকে খোকা ইলিশ বলা হয়। আর ৫০০ গ্রামের বেশি ওজন হলে তা শুধুই ইলিশ (Hilsa Fish)। এখন অবশ্য খোকা বা জাটকা ইলিশ সংরক্ষণের জন্য এই ইলিশ ধরা আইনত অপরাধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তারপরেও বাজারে দেখা মেলে খোকা ইলিশের।

আরও পড়ুন : যে পনির খাচ্ছেন সেটা আদৌ দুধের তো? খাঁটি নাকি ‘অ্যানালগ’ চিনবেন কীকরে?

দাম কম হওয়ায় অনেকে কিনেও আনেন খোকা ইলিশ। তবে এতে স্বাদ, গন্ধ বিশেষ থাকে না। কাঁটাও থাকে বেশি। তাই বাজারে গিয়ে দেখেশুনে ৫০০ গ্রামের বেশি ইলিশ কেনাই ভালো। এতে ভরপুর পাবেন ইলিশের স্বাদ।