সোনার দামে ফের আগুন! আজ ২২ ও ২৪ ক্যারেটের নতুন রেট জানুন…

Published on:

Published on:

Gold price rose in the second week of august
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। তবে বাংলার বাজারে গত কয়েকদিন ধরেই সোনার দাম বেড়েই চলেছে। যার ফলে কাল ঘাম ছুটছে জন সাধারনের। আজ ১২ আগস্ট সোনার দামে (Gold Price) লাফ দেখা গেল। আবারও সোনার দাম বেড়ে গেল বাংলায়। আজ কিনতে কত খরচ হবে, দেখুন নতুন রেটচার্ট।

আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে বাড়ল সোনার দাম (Gold Price)

মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে‌। তবে সোনার দাম (Gold Price) বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র যে সোনার দাম বেড়েছে তা নয় সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দাম। বর্তমানে রুপোর দাম এক লাখ টাকা ছাড়িয়ে গেছে।

Gold price rose in the second week of august

আরও পড়ুন: ছিল তোলাবাজি-সহ একাধিক অভিযোগ! সব মামলাতেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস

আজ ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৫৭০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৫৭০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩২৫ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৩২৫০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫২৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫২৫০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৩৫১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৩৫১৫০টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৩৫০৫টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৩৫০৫০ টাকা।

সোনার ক্যারেট (Gold Price) যত কম হবে তাতে বেশি পরিমাণে খাদ মেশানো থাকে। যার ফলে গয়নাটি সম্পূর্ণ খাঁটি হয় না। এমনকি, সোনার সঙ্গে অন্য কোন ধাতু মেশানো থাকলে সোনার রঙও বদলে যায়। প্রসঙ্গত, বর্তমানে যেভাবে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তদের পকেটে চাপ বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মতে, সোনার দাম কিছুটা কম ছিল যখন তখন যারা সোনা কিনে ফেলেছে তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন।