বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে এঁচোড় নিয়ে আসলে একঘেয়ে ধরনের রান্না করে কি আপনার মুখে চর ধরেছে। তার ওপর এই বর্ষার সময় প্রায়শই বাড়িতে খিচুড়ি রান্না করা হয়। তবে আজকের প্রতিবেদনে রইল এঁচোড় দিয়ে কিভাবে সুস্বাদু খিচুড়ি আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)
এঁচোড়ের পদ নানান রকম ভাবে বাড়িতে তৈরি করা হয়। তবে আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান, তাহলে একবার ট্রাই করতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন এঁচোড় দিয়ে খিচুড়ি। রইল তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পুজোর ট্রেনের টিকিট কাটতে প্রস্তুত? কোন দিনের টিকিট কবে খুলবে, দেখে নিন
উপকরণ:
গোবিন্দভোগ চাল: ২৫০ গ্রাম
সোনা মুগ ডাল: ২৫০ গ্রাম
এঁচোড়: ৩০০ গ্রাম (ডুমো ডুমো করে কাটা)
আলু: ২টি (মাঝারি মাপে কাটা)
আদা বাটা: ১ টেবিল চামচ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
কাঁচা লঙ্কা: ৪-৫টি (মাঝখান থেকে চেরা)
গোটা ফোড়ন: গোটা জিরে (১/২ চা চামচ), তেজপাতা (২টি), শুকনো লঙ্কা (২টি), গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ ও দারচিনি)
ঘি: ২ টেবিল চামচ
সরষের তেল: পরিমাণমতো
নুন ও চিনি: স্বাদ অনুযায়ী
প্রণালী: প্রথমে এঁচোড়ের টুকরোগুলো নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে একটি সিটি দিয়ে ভাপিয়ে নিন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে সরিয়ে রাখুন। শুকনো কড়াইতে সোনা মুগ ডাল হালকা লালচে ও সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে ধুয়ে নিন। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। কড়াইতে সরষের তেল গরম করে ভাপানো এঁচোড় ও আলুর টুকরোগুলো সামান্য নুন-হলুদ ছড়িয়ে লালচে করে ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন। এবার কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সবশেষে উপর থেকে দু চামচ ঘি ও সামান্য গুঁড়ো মশলা ছড়িয়ে ৫ মিনিট দমে রেখে দিন। তারপর এই গরম গরম পরিবেশন করুন (Recipe)।













