বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা মোটরসের (Tata Motors) বাণিজ্যিক যানবাহন (Commercial Vehicles) তথা কমার্শিয়াল ভেহিক্যাল ব্যবসা ভালো ফলাফল প্রদর্শন করেছে। সংস্থাটির নিট প্রফিট (Net Profit) গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৫৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে সংস্থাটির প্রফিট ছিল ১,৩৯৭ কোটি টাকা।
বাণিজ্যিক যানবাহন বিক্রি করেই বিপুল আয় টাটা মোটরসের (Tata Motors):
কোম্পানিটি বুধবার স্টক এক্সচেঞ্জে দাখিল করা এক বিবৃতিতে জানিয়েছে যে, গত বছরের একই ত্রৈমাসিকের ১৭,৩২৪ কোটি টাকার তুলনায় চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে তাদের অপারেশনাল রেভিনিউ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০,৬৬৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। তার মানে হল এবার সংস্থাটির আয়ে ভালো বৃদ্ধি ঘটেছে।

মার্জিন হ্রাস পেয়েছে: জানিয়ে রাখি যে, অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টাটা মোটরসের EBITDA-ও ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৩০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। তবে, EBITDA মার্জিন ছিল ১০.৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ৯০ বেসিস পয়েন্ট কম। মার্জিন হ্রাসের প্রধান কারণ ছিল ব্যয় বৃদ্ধি। এই ত্রৈমাসিকে মোট ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মানে হল, বিক্রয় ও মুনাফা বৃদ্ধি সত্ত্বেও, ক্রমবর্ধমান ব্যয়ের চাপ সংস্থার মুনাফার ওপর পরিলক্ষিত হয়েছে
আরও পড়ুন: আনক্লেইমড ফান্ডের শীর্ষে SBI! RBI-তে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ৮৬,৯১৭ কোটি টাকা
১ লক্ষেরও বেশি বাণিজ্যিক যানবাহন বিক্রি হয়েছে: উল্লেখ্য যে, বিক্রির দিক থেকে টাটা মোটরসের জন্য প্রথম ত্রৈমাসিকটি বেশ শক্তিশালী ছিল। সংস্থাটি ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মোট ১,০৮,৭০০টি বাণিজ্যিক যানবাহন বিক্রি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। অভ্যন্তরীণ বিক্রি ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে রফতানিতে আরও বেশি বৃদ্ধি দেখা গেছে। রফতানির পরিমাণ ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই শক্তিশালী বিক্রি সংস্থাটির বাজার অংশকেও প্রভাবিত করেছে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশীয় বাণিজ্যিক যানবাহনের বাজারে টাটা মোটরসের শেয়ার দাঁড়িয়েছে ৩৬.৮ শতাংশে। যা পূর্ববর্তী ত্রৈমাসিকের তুলনায় ১০০ বেসিস পয়েন্ট বেশি।
আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এই টিমের অধিনায়ক হতে চান হার্দিক! রাজি নয় ফ্র্যাঞ্চাইজি
শেয়ারের দামও বেড়েছে: বাজার বন্ধ হওয়ার পর টাটা মোটরসের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করা হয়। তবে, তার আগেই সংস্থাটির শেয়ারের দাম বেড়েছিল। বুধবার, BSE-তে টাটা মোটরসের শেয়ার ১.৫৬ শতাংশ বেড়ে ৪৫৭.০৫ টাকায় বন্ধ হয়। সামগ্রিকভাবে দেখতে গেলে, টাটা মোটরসের বাণিজ্যিক যানবাহন ব্যবসার জন্য ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকটি শক্তিশালী ছিল। বিক্রয়, রেভিনিউ এবং প্রফিট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, ক্রমবর্ধমান কাঁচামালের খরচ এবং পণ্যমূল্যের চাপ কোম্পানির জন্য আগামী সময়েও চ্যালেঞ্জ তৈরি করতে পারে।













