বাংলা হান্ট ডেস্ক: গত ৮ অগাস্ট না ফেরার দেশে পাড়ি দেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) বাবা হোর্হে মেসি (Jorge Messi)। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালেও ভর্তি ছিলেন। আর্জেন্টিনার (Argentina) রোজারিওতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, হোর্হে মেসির মৃত্যুর পর মেসি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। ওই পোস্টের পর অনুমান করা হচ্ছিল তিনি হয়তো ফুটবল থেকে দীর্ঘদিনের জন্য বিরতি নেবেন। যদিও, সেই আশঙ্কা কাটিয়ে বাবার মৃত্যুর পর লিওনেল মেসি ফের ফুটবল মাঠে ফিরে এসেছেন। গত বুধবার তিনি লিগস কাপে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন।
বাবার মৃত্যুর পর প্রথমবার মাঠে নামলেন মেসি (Lionel Messi):
লিওনেল মেসি সাবস্টিটিউট হিসাবে মাঠে নামেন: ওই ম্যাচের ৪৫ মিনিটে ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। তিনি ড্যানিয়েল পিন্টরের সাবস্টিটিউট হিসাবে নামেন। মেসি মাঠে প্রবেশ করতেই পুরো ন্যু স্টেডিয়াম উত্তেজনায় ফেটে পড়ে এবং অনুরাগীরা উঠে দাঁড়িয়ে মেসিকে স্বাগত জানান। ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ খেলোয়াড় ইয়োহান রোমানা মেসিকে আলিঙ্গনও করেন। মূলত, ম্যাচ চলাকালীন মেসি বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং একজন সতীর্থকে পাস দেওয়ার চেষ্টা করছিলেন। রোমানা বলটি নাগালের বাইরে লাথি মেরে দিয়ে লিওনেল মেসিকে জড়িয়ে ধরেন।
We missed you, Messi.
Welcome back. ❤️ pic.twitter.com/WE83EqfBx4
— Major League Soccer (@MLS) August 13, 2026
الاسطورة ولاعب الخصم 😂❤️ pic.twitter.com/r3PfOS1VSF
— Messi World (@M10GOAT) August 13, 2026
দু’বার এগিয়ে থেকেও হেরে যায় ইন্টার মিয়ামি: লিগস কাপে ক্লাব লিওনের বিরুদ্ধে ৩-২ গোলে হেরেছে ইন্টার মিয়ামি। ৪২ মিনিটে ইন্টার মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন ড্যানিয়েল পিন্টেরো। ৫০ মিনিটে লিওনের হয়ে গোল করে সমতা ফেরান ড্যানিয়েল আরসিলা। এর মাত্র ৪ মিনিট পরেই ইয়ানিক ব্রাইট ইন্টার মিয়ামিকে আবারও এগিয়ে দেন। তবে, ৬১ মিনিটে হুয়ান পাবলোর গোলে ম্যাচটি ড্র হয়। ৮৩ তম মিনিটে আর্সেলা ম্যাচের নিজের দ্বিতীয় গোলটি করে ক্লাব লিওনের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: মাত্র ৩ মাসেই ২,৫৬০ কোটি টাকা! বাণিজ্যিক যানবাহন বিক্রি করেই বিপুল আয় টাটা মোটরসের
জানিয়ে রাখি যে, লিগস কাপে ক্লাব লিওন দুর্দান্ত ফর্মে আছে। এখনও পর্যন্ত ৩ টি ম্যাচেই জিতে তারা গ্রুপ ‘এ’-এর শীর্ষে রয়েছে। অন্যদিকে, ইন্টার মায়ামি ৩ ম্যাচের ২ টিতে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচে জয়লাভ তারা তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে ১৭ তম স্থানে আছে। উভয় গ্রুপে ১৮ টি করে দল রয়েছে।
আরও পড়ুন: আনক্লেইমড ফান্ডের শীর্ষে SBI! RBI-তে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ৮৬,৯১৭ কোটি টাকা
উল্লেখ্য যে, বাবার মৃত্যুর পর ভেঙে পড়েন লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বাবার উদ্দেশ্যে জানান, ‘আরও একটু অপেক্ষা করলে না কেন? আমরা একসঙ্গে শেষ করতে পারতাম।’ পাশাপাশি, মেসি আরও জানান, ‘তুমি চলে গেছো, এটা বিশ্বাস করতে পারছি না, মন থেকেও মেনে নিতে পারছি না। আমি এটা মেনে নিতে চাইও না।’ এছাড়াও এবারের বিশ্বকাপে শারীরিক অসুস্থতার কারণে হোর্হে মেসির অনুপস্থিতির বিষয়টিও তুলে ধরেন মেসি। এই আবহে অনেকেই অনুমান করছিলেন মেসি হয়তো কিছুদিন পরে ফুটবলের ময়দানে নামবেন। তবে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফের মেসিকে মাঠে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।













