একঘেয়েমি ভাপা-ঝোল নয়, টক ঝাল আচার দিয়ে রাঁধুন ইলিশ, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষার একঘেয়ে বৃষ্টি বেশিরভাগ মানুষের পছন্দ না হলেও ইলিশের জন্য অনেকে অপেক্ষা করে থাকেন এই মরশুমের। ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, পাতুরি- ইলিশের রকমারি পদের (Recipe) অভাব নেই। যেমন ভাবেই রাঁধা হোক না কেন, ইলিশের স্বাদ মন ভরিয়ে দেয়।

লঙ্কার আচার দিয়ে রাঁধুন ইলিশ (Recipe)

এপার এবং ওপার বাংলায় ইলিশের নানান রেসিপি রয়েছে। তবে চিরাচরিত রান্না থেকে সরে এসে ভিন্ন রকমের স্বাদ পেতে চেখে দেখুন এক অন্য রকমের রেসিপি। রইল আচারি ইলিশের সহজ সুস্বাদু রেসিপি-

Easy recipe of achari ilish

আচারি ইলিশের উপকরণ:

ইলিশ মাছ- ৫-৬ টুকরো

লঙ্কার আচার- ২ টেবিল চামচ

জিরে বাটা- ১ চা চামচ

রসুন- ৪০ গ্রাম

আদা- ৪০ গ্রাম

কাঁচা আম- ১০০ গ্রাম

কালো সর্ষে বাটা- আধ কাপ

জিরে গুঁড়ো- ১০ গ্রাম

কাঁচা লঙ্কা- ২০০ গ্রাম

কুমড়োর ডগা- ১০ টি

পাঁচফোড়ন- ১০ গ্রাম

ভিনিগার- ১ কাপ

আরও পড়ুন : রেডি থাকুন, রাত পোহালেই শুরু পুজোর টিকিট বুকিং, বড় উদ্যোগ রেলের

আচারি ইলিশের প্রণালী: আগেই বানিয়ে ফেলতে হবে আচার। প্রথমে কাঁচালঙ্কা, আদা, রসুন, কাঁচা আম কেটে ভিনিগারে ডুবিয়ে নিন। এরপর বাকি উপকরণ মিশিয়ে একটি বয়ামে ২-৩ দিন রেখে দিন। ব্যস তৈরি আচার (Recipe)। এবার ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে নিন। অন্য একটি কড়াইতে আদা বাটা, জিরে বাটা, হলুদ আর সামান্য জল দিন। তার মধ্যে দিন কচি কুমড়োর ডগা।

আরও পড়ুন : গঙ্গা-পদ্মার চিরকালীন দ্বন্দ্ব শেষ, এই নদীর ইলিশই সবথেকে সুস্বাদু, গবেষণায় ফাঁস তথ্য

জল ফুটে উঠলে দিয়ে দিন ভাজা ইলিশের টুকরোগুলি। এবার আগূ থেকে তৈরি করা লঙ্কার আচার দিয়ে দিন। মাছ সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিয়ে পরিবেশন করুন আচারি ইলিশ।