আধার আপডেট এবার বাড়িতে! কারা পাবেন সুবিধা, কীভাবে করবেন বুকিং?

Published on:

Published on:

Aadhaar Card learn the rules for updating your from the comfort of your home
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল আধার আপডেটের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আধার আপডেট এবার ঘরে বসেই জানুন নিয়ম (Aadhaar Card)

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়।

 Aadhaar Card learn the rules for updating your from the comfort of your home

আরও পড়ুন: পুজোয় ট্রেনে ঘুরতে যাবেন? কবে কাটবেন টিকিট, কবে চলবে স্পেশাল ট্রেন?

বাড়িতে আধার এনরোলমেন্ট বা আপডেটের সুবিধার জন্য আপনাকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। বাড়িতে বসেই সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। এর জন্য বার্থ সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এর মতন নথি গুলো দেওয়া একান্তই প্রয়োজন। পাশাপাশি রিকুয়েস্ট ইউআইডিএআই এর ইমেইল -help@uidai.gov.in বা UIDAI Regional/State Office-এর ইমেল ঠিকানায় পাঠানো যেতে পারে।

ইমেলে এটিও জানাতে হবে যে আপনার কোন পরিষেবা প্রয়োজন। যেমন নতুন Aadhaar Enrolment, বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর আপডেট অথবা অ্যাড্রেস আপডেট।

কোন কোন কাজের জন্য বাড়িতে পাওয়া যাবে এই সুবিধা গুলি?

বাড়িতে আধার পরিষেবার জন্য রিকোয়েস্ট করার সময় কোন কোন কাজে সুবিধা পাওয়া যাবে তা হল- নতুন আধার এনরোলমেন্ট, বায়োমেট্রিক আপডেট বা মোবাইল নম্বর আপডেট এবং ঠিকানা আপডেট করতে আপনি বাড়িতে বসেই পারবেন। তবে আধার সার্ভিসে জন্য আপনার ৭০০ টাকা হোম সার্ভিস চার্জ দিতে হবে। একই সঙ্গে আধার পরিষেবার প্রযোজ্য ফি-র অতিরিক্ত চার্জ নেওয়া হয় (Aadhaar Card)।