অযোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা? এবার এইভাবে পোর্টালেই জানিয়ে দিন তাঁর নাম

Published on:

Published on:

Annapurna Yojana Complaint process
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-এর সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই পৌঁছয়, তা নিশ্চিত করতে এবার নতুন ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। কারণ অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে, আর্থিকভাবে স্বচ্ছল হয়েও কিছু ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সেই ধরনের অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে এবার সাধারণ মানুষকেও অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে রাজ্য প্রশাসন।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টালেই জানানো যাবে অভিযোগ

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের কাজ স্বচ্ছ রাখতে রাজ্য সরকারের তরফে আগেই একটি পৃথক সিটিজেন পোর্টাল চালু করা হয়েছিল। এবার সেই পোর্টালেই যুক্ত হয়েছে বিশেষ ‘Objection and Claim’ ফিচার। এর মাধ্যমে কোনও ব্যক্তি যদি মনে করেন, তাঁর এলাকার কেউ যোগ্য না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে তিনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

কীভাবে অভিযোগ জানানো যাবে?

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পে কোনও অযোগ্য উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে চাইলে খুব সহজেই অনলাইনে তা করা যাবে। এর জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট সিটিজেন পোর্টালে লগইন করতে হবে।

২. পোর্টালে প্রবেশ করার পর ‘Objection and Claim’ অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর সেখানে থাকা দুটি অপশনের মধ্যে ‘Objection against someone’ অপশনটি বেছে নিতে হবে। অন্য কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে এই অপশন ব্যবহার করতে হবে।

৪. এরপর যাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে, তাঁর নাম, মোবাইল নম্বর, বাবার নাম এবং এলাকার সঠিক তথ্য দিতে হবে।

৫. তথ্য দেওয়ার পর অভিযোগের কারণ জানানোর জন্য যে অপশনগুলি আসবে, সেখান থেকে সঠিক কারণটি নির্বাচন করতে হবে।

৬. সব তথ্য যাচাই করে ‘Submit’ করলে অভিযোগটি নথিভুক্ত হয়ে যাবে।

Annapurna Yojna Form Correction Process

আরও পড়ুনঃ ৩৩ শিল্প ইউনিটকে জমি, প্রায় ৬৯ হাজার কর্মসংস্থানের পথ খুলল রাজ্যে

এরপর প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই অযোগ্য ব্যক্তির প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হল, প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষ যাতে কোনও বাধা ছাড়াই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পান এবং ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করা যায়।