অর্থ দফতরের নির্দেশ মতো DA বৃদ্ধির অর্ডার জারি, ৩৮% হারে মহার্ঘ ভাতা পাবেন পঞ্চায়েত কর্মীরাও

Published on:

Published on:

Dearness Allowance(284)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট থেকে সরকারি কর্মীদের (Government Employees) এক ধাক্কায় ২০% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ২০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার। ইতিমধ্যেই অর্থ দফতরের নির্দেশ এসেছে। এবার অর্থ দফতরের নির্দেশ মতো পঞ্চায়েত দফতরও ডিএ বৃদ্ধির (Panchayat DA Order) অর্ডার জারি করল।

পঞ্চায়েত কর্মীদের ডিএ বৃদ্ধির অর্ডার জারি | Dearness Allowance

অর্থ (অডিট) দফতরের ২৮৩৪-F(P2) নম্বর স্মারক দেওয়া নির্দেশ অনুসরণ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর গত ১৮ আগস্ট একটি পৃথক মেমোরান্ডাম জারি করে ডিএ বৃদ্ধির বিষয়টি জানিয়েছে। যেখানে পঞ্চায়েত সংস্থাগুলির কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, বর্ধিত ডিএ ডিআর আগামী ১লা অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, অর্থ দফতরের পূর্বের নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ। রাজ্য সরকারি কর্মীদের জন্য যে হারে ডিএ বৃদ্ধি হয়েছিল, সমহারেই ডিএ পাবেন পঞ্চায়েত সংস্থার কর্মীরাও। জানিয়ে রাখি, যে সমস্ত পঞ্চায়েত কর্মী ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত বেতন কাঠামোয় বেতন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই ডিএ বৃদ্ধি প্রযোজ্য।

এই সকল কর্মীদের মূল বেতনের উপর ৩৮% হারে মহার্ঘ ভাতা মিলবে অক্টোবর মাস থেকে। এই হিসাব সংশোধিত মূল বেতন এবং NPA – এর ভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে। অন্য কোনও ধরনের ভাতা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা পেনশনভোগীদের ক্ষেত্রেও ১লা অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ত্রাণ কার্যকর হবে।

dearness allowance(262)

আরও পড়ুন: পরীক্ষায় সফল! ভারতীয় সেনার শক্তি বাড়াতে প্রস্তুত ১০০ শতাংশ স্বদেশি AK-203 অ্যাসল্ট রাইফেল ‘শের’

জানিয়ে রাখি, পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ৩৮ শতাংশ ডিএ ঢুকবে। বাড়তি ২০ শতাংশ ডিএ মিলবে অক্টোবর মাস থেকে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘২০ শতাংশ ডিএ আগেই বাজেটে ঘোষণা হয়েছে। অক্টোবর মাস, পুজোর মাসেই অগ্রিম বেতন পাবেন। তখনই পেয়ে যাবেন ২০ শতাংশ ডিএ। এসেই গেল‌ সময়। নকিং দ্য ডোর।’’