বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর হকি বিশ্বকাপের (Hockey World Cup 2026) সেমিফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে ভারতীয় পুরুষ হকি দলের স্বপ্ন ভেঙে গিয়েছে। আমস্টেলভিনে সম্পন্ন হওয়া পুল ‘ই’-এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা (Argentina) ভারতকে ৫-৩ গোলে পরাজিত করেছে। যার ফলে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ভারত। জানিয়ে রাখি যে, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের শুধু একটি বড় ব্যবধানে জয় প্রয়োজন ছিল। কিন্তু, ভারত ২ গোলের ব্যবধানে হেরে যায়। আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণের সামনে ভারতের রক্ষণভাগ রীতিমতো ভেঙে পড়ে।
হকি বিশ্বকাপ (Hockey World Cup 2026) থেকে ছিটকে গেল ভারত:
উল্লেখ্য যে, ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই ভারত পিছিয়ে ছিল। প্রথম কোয়ার্টারে আর্জেন্টিনা এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে তারা ব্যবধান ২-০ করে। সুখজিৎ সিং ভারতের হয়ে খেলায় ফেরার চেষ্টা করলেও, আর্জেন্টিনা দ্রুত জবাব দিয়ে তাদের ২ গোলের লিড পুনরুদ্ধার করে।
NEWS FLASH:
Hockey World Cup (Men): India OUT of reckoning for a Semis spot as they go down tamely to Argentina 3-5!
A disappointing performance from India, who will now play for the 7th-8th spot. #Hockey #HWC2026 pic.twitter.com/dHrwdejGUP
— India_AllSports (@India_AllSports) August 24, 2026
ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও ২ টি গোল করে ব্যবধান ৫-১ করে। যদিও চতুর্থ কোয়ার্টারের শেষ মুহূর্তে সুখজিৎ ও হার্দিকের গোলে ভারত ব্যবধান কমিয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। এই পরাজয়ের ফলে সেমিফাইনালের দৌড় থেকে ভারত ছিটকে গিয়েছে। সপ্তম ও অষ্টম স্থানের জন্য ভারতীয় দল এখন বেলজিয়ামের মুখোমুখি হবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে ‘মেড ইন ইন্ডিয়া’ 5G প্রযুক্তি? যা করে দেখাল Reliance Jio… জানলে অবাক হবেন
হকি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সফর: জানিয়ে রাখি যে, হকি বিশ্বকাপ ২০২৬-এ ভারত ভালো শুরু করে। তবে, প্রথম ৩ টি ম্যাচের মধ্যে ২ টিতে জয়লাভ করা সত্ত্বেও ভারত সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল। ২০২৬-এর বিশ্বকাপে ভারত ওয়েলসকে ৩-১ ব্যবধানে পরাজিত করে। এদিকে, ইংল্যান্ড ভারতকে ৪-২ গোলে পরাজিত করে।
আরও পড়ুন: এই ব্যাঙ্কে আসতে চলেছে বিদেশি অর্থ! রকেটের গতি শেয়ারে
অপরদিকে, ভারত পাকিস্তানকে ৫-৩ গোলে পরাজিত করে। তবে, নেদারল্যান্ডস ভারতকে ৩-১ গোলে পরাজিত করেছে। এছাড়াও, আর্জেন্টিনা ভারতকে ৫-৩ গোলে পরাজিত করেছে।













