রাখিতে নতুন ট্রেন্ড! মোদি-শুভেন্দুর ছবি দেওয়া রাখিতে জমজমাট সবংয়ের বাজার

Published on:

Published on:

Rakhi Purnima featuring photos of Modi and Suvendu at Sabang
Follow

বাংলা হান্ট ডেস্ক: হাতেগুনে আর দুদিন তারপরেই আসছে রাখি পূর্ণিমা (Rakhi Purnima)। এই উৎসব যত এগিয়ে আসছে তত রঙিন হয়ে উঠছে বাজার। পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের তেমাথানি বাজার সব বিভিন্ন এলাকার দোকানে এখন সাজানো রয়েছে রাখির পসরা। তবে এবারের বাজারে সাধারণ রাখির পাশাপাশি যে বিষয়টি সব থেকে বেশি নজর কাটছে তা হলো প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারীর ছবিসহ রাখি।

মোদি-শুভেন্দুর ছবি দেওয়া রাখিতে সরগরম সবং (Rakhi Purnima)

বিক্রেতাদের এ বিষয়ে দাবি অন্যান্য বছরের তুলনায় এই বছর মোদি ও শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রাখির (Rakhi Purnima) চাহিদা বেশি। পাশাপাশি দোকানে আসা ক্রেতাদের একাংশের পছন্দের ছবি ও ডিজাইনের রাখি বেছে নিচ্ছেন। কেউ কিনছেন সাধারণ রাখি আবার কেউ কিনছেন বিশেষ ডিজাইনের রাখি। যার জন্য খরচ করছেন ৫০০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত।

 Rakhi Purnima featuring photos of Modi and Suvendu at Sabang

আরও পড়ুন: পুজোয় উত্তরবঙ্গ যেতে টিকিটের চিন্তা নেই! জেনে নিন সহজ পথ

শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি নয়, এবারে রাখির বাজারে রয়েছে ভক্তির ছোঁয়া। যেখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা ছবিসহ রাখিও ক্রেতাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি রঙিন সুতো ঝলমলের সাজ এবং অভিনব নকশা তৈরি রাখি গুলো ছোট বড় সকলের নজর কাড়ছে।

রাখি পূর্ণিমা যত এগিয়ে আসছে, বাজারে ক্রেতাদের আনাগোনাও তত বাড়ছে। দোকানিরা বলছেন, উৎসবের শেষ কয়েক দিনে বিক্রি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নতুন ধরনের রাখির প্রতি ক্রেতাদের আগ্রহ বাজারে আলাদা উন্মাদনা তৈরি করেছে।

আর সেই ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়ছে মোদি-শুভেন্দুর ছবি দেওয়া রাখি। সব মিলিয়ে, এবারের রাখি বাজারে শুধু ভাই-বোনের ভালোবাসার বন্ধনই নয়, যুক্ত হয়েছে নতুন ধরনের আকর্ষণও (Rakhi Purnima)।