বড় ক্ষতি হয়ে যাবে বৈভব সূর্যবংশীর! এখন থেকেই সতর্ক করেছেন রাহুল দ্রাবিড়

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত তারতীয় দল (Indian Cricket Team) ব্যস্ত টেস্ট ক্রিকেট নিয়ে। তাই টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন ভারতীয় তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এইমুহূর্তে ভারতীয় দলের অংশ নন। তিনি আপাতত পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফির (Duleep Trophy 2026) ম্যাচ খেলতে ব্যস্ত। কিন্তু সেই টুর্নামেন্টে ব্যাট হাতে আপাতত সফল নন তিনি।

নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে ম্যাচে তিনি ব্যাট হাতে ওপেন করতে নেমে ব্যর্থ হয়েছেন। নিজের চিরপরিচিত আগ্রাসী স্বভাবে ব্যাটিং আরম্ভ করেছিলেন তিনি। কিন্তু ৬ টি বল খেলে মাত্র ৮ রান করে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে। অতিরিক্ত আগ্রাসন দেখাতে গিয়ে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালের ম্যাচে তিনি গালিতে ক্যাচ দিয়ে আউট হন।

Sunil Gavaskar is waiting for Vaibhav Sooryavanshi debut.

তবে বাংলার দুই তারকা ক্রিকেটার সুদীপ কুমার ঘরামী ও শাহবাজ আহমেদের পারফরম্যান্সে ভর করে বড় জয় পায় পূর্বাঞ্চল। কিছুদিন আগেই অনেকে দাবি তুলেছিলেন যে টেস্ট ক্রিকেটকে ফের জনপ্রিয় করে তুলেতে বৈভব সূর্যবংশীর মতো তারকাদের সুযোগ দেওয়া দরকার। কিন্তু ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচ প্রমাণ করে যে তিনি এখনও লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুত নন।

আরও পড়ুন: আর সুযোগ পাবেন না বুমরা! ভারতীয় দলের জন্য নতুন পরিকল্পনা প্রস্তুত করছেন গৌতম গম্ভীর

এই ব্যাপারে মুখ খুলেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তিনি রাজস্থান রয়‍্যালসের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় খুব কাছ থেকে দেখেছেন বৈভবকে। কিন্তু তিনি বিশ্বাস করেন যে টেস্ট ক্রিকেটের জন্য যোগ্য হয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে বৈভবের। এর জন্য তাকে ঘরোয়া ক্রিকেট খেলে লাল বলে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।

আরও পড়ুন: ভারতের জার্সিতে ইতিহাস গড়লেন জাদেজা! কোহলিও পারেননি এমন কীর্তি গড়ে দেখালেন তারকা অলরাউন্ডার

তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত। তার মতে ঘরোয়া ক্রিকেটে টানা দুটি মরশুম খেললে বৈভব লাল বলের ক্রিকেট নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলবেন। কিন্তু যেহেতু ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পেতে শুরু করেছেন বৈভব, তাই তিনি ঘরোয়া ক্রিকেটে কতটা অংশগ্রহণ করতে পারবেন সেই নিয়ে সন্দেহ প্রকাশ করছেন দ্রাবিড়। এই ঘটনা বৈভবের লাল বলের ক্রিকেটে অভিজ্ঞ হয়ে ওঠার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।