বাংলাহান্ট ডেস্ক: সাগরে ফুঁসছে জোড়া নিম্নচাপ। যার জেরে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলার পর জেলা। এদিন সকাল থেকে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আরও কয়েক দিন। বুধে দুপুরের পর ঝেঁপে বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। থাকছে দমকা হাওয়ার সঙ্গে ভারী বর্ষণের জোরালো সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
এদিন দুপুরের দিকে বাড়তে পারে ঝড়-বৃষ্টি। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি হয়েছে। ভিজতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর। এই জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বাকি সমস্ত জেলাতে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এরপর শুক্র এবং শনিবার দক্ষিণের সব জেলাই ভিজবে। ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম থাকবে পরিস্থিতি। আগামী সপ্তাহ থেকে কমতে পারে ঝড়-বৃষ্টির দাপট।

আরও পড়ুন: বাতিল হচ্ছে পুরোনো সমস্ত আবেদন! বার্ধক্য ভাতা নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও ঝড়-জলের পরিস্থিতি চলবে। রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সর্বত্র। এরপর আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিতে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।













