বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের জন্য বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। চালু করা হয়েছে নানা প্রকল্প। এমনই একটি স্কিম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। এবার এই প্রকল্পের (Government Scheme) ২৪ তম কিস্তি নিয়ে সামনে আসছে বড় আপডেট। জানা গিয়েছে, আসন্ন কিস্তিতে কিছু উপভোক্তা ৪ হাজার টাকা ও কিছু উপভোক্তা ২ হাজার টাকা করে পেতে পারেন। কার অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকবে জেনে নিন।
পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি নিয়ে বড় আপডেট | (PM Kisan Yojana)
এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অধীন যোগ্য উপভোক্তাদের বছরে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। বছরে তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেয় সরকার। ডিবিটির মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ৭ শতাংশ ইনক্রিমেন্ট, মূল বেতন হবে দ্বিগুণ? অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট
পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তিতেও ২ হাজার টাকা করেই পাবেন উপভোক্তারা। তবে কোনও কারণে যাদের আগের কিস্তি আটকে ছিল ও যে কারণে কিস্তি আটকে গিয়েছিল, সেই সমস্যার সমাধান হয়ে গেলে সরকারের তরফে আটকে থাকা আগের কিস্তির টাকাও পাঠিয়ে দেওয়া হয়।
ফলে শুধুমাত্র এই ধরণের কৃষকরাই ২৩ তম কিস্তির ২ হাজার টাকা ও ২৪ তম কিস্তির ২ হাজার টাকা মিলিয়ে মোট ৪ হাজার টাকা পেতে পারেন বলে খবর। বাকি সবার অ্যাকাউন্টে নির্ধারিত ২ হাজার টাকা করেই ঢুকবে।

এদিকে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি কবে আসবে এই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে। সাধারণত চার মাস অন্তর ২ হাজার টাকা করে দেয় সরকার। গত জুন মাসে ২৩ তম কিস্তি দেওয়া হয়েছিল। সেই হিসেবে আগামী অক্টোবরে পরবর্তী কিস্তি দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এই নিয়ে এখনও কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। সেটা হলেই নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে।













