মাসে ১০ হাজার আয় সত্ত্বেও কেউ অন্নপূর্ণা যোজনা পাচ্ছে? কীভাবে অভিযোগ জানাবেন জানুন

Published on:

Published on:

How to file a complaint in Annapurna Yojana portal explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টালে বেশ কিছু নতুন অপশন যোগ করেছে রাজ্য সরকার (Government of West Bengal)। আগে শুধুমাত্র আবেদন ট্র্যাক করতে পারতেন আবেদনকারীরা। তবে সম্প্রতি পোর্টালে ক্লেম ও অবজেকশনের অপশন যোগ হয়েছে। এর মধ্যে অবজেকশন বিকল্পের মাধ্যমে কোনও মহিলা অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পেয়ে থাকলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে।

অন্নপূর্ণা যোজনায় অভিযোগ জানানোর পদ্ধতি | (Annapurna Yojana)

অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে অন্যতম হল, কোনও মহিলা নিজে ১০ হাজার টাকার বেশি আয় করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। সেক্ষেত্রে কেউ যদি এই শর্ত পূরণ না করেই ৩ হাজার টাকা করে পেয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে।

আরও পড়ুনঃ সন্দীপ ঘোষের জামিন মামলায় বড় আপডেট! CBI-কে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

অভিযোগ জানানোর জন্য প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ -এ যেতে হবে। সেখানে গিয়ে সিটিজেন/ ফ্যামিলি লগ ইন অপশনে ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করতে হবে।

পরবর্তী ধাপে অবজেকশন অপশনটি বেছে নিতে হবে। এখানে নিজের নাম, বাবার নাম, জেলার নাম, এলাকার ধরণ, ব্লক ও পঞ্চায়েত নম্বর বা ওয়ার্ড নম্বর বেছে নিতে হবে। এরপর যে আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, তাঁর অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে।

Annapurna Yojana

কেন অভিযোগ জানাচ্ছেন, সেই বিকল্পও ওয়েবসাইটে দেওয়া আছে। মোট ৭টি বিকল্পের মধ্যে থেকে নির্দিষ্ট বিকল্পটি বেছে নিতে হবে এবং নীচে রিমার্কস লিখতে হবে। এর নীচে নথিপত্র আপলোড করার অপশন রয়েছে। সেগুলি আপলোড করে সাবমিট অবজেকশন অপশনে ক্লিক করলে অভিযোগ জমা পড়ে যাবে। এরপর সেই অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেবে রাজ্য সরকার।

কোনও অযোগ্য মহিলা যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পান, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য। সেই কারণে পোর্টালেই অভিযোগ জানানোর অপশন দিয়ে দেওয়া হয়েছে। খুব সহজ পদ্ধতিতে সেখানে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ।