মঙ্গলবার রাতে শেষবার কথা, হড়পা বানের পর থেকেই নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ

Published on:

Published on:

Subharanshu Roy’s Wife Missing in Nepal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কৈলাস-মানস সরোবর বেড়াতে গিয়ে নিখোঁজ বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় (Missing in Nepal)। গত ২১ অগস্ট একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তিনি একাই রওনা হয়েছিলেন। পরিবারের দাবি, মঙ্গলবার রাত ১১টা নাগাদ তাঁর সঙ্গে শেষবার কথা হয়েছিল। তার পর থেকেই আর যোগাযোগ করা যাচ্ছে না। যে এলাকায় হড়পা বান হয়েছে, সেখান থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে ছিলেন শর্মিষ্ঠা।

নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ (Missing in Nepal)

মঙ্গলবার রাতের পর থেকেই আর খোঁজ নেই এত মুকুল রায়ের পুত্রবধূর।(Missing in Nepal)। পরিবার সূত্রে খবর, শর্মিষ্ঠা একাই কৈলাস-মানস সরোবরের উদ্দেশ্যে বেরিয়েছিলেন। তাঁর দুই সন্তান সঙ্গে যায়নি। কারণ, সেখানে যেতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। শুভ্রাংশুর দুই সন্তানের বয়স ১৫ ও ১০ বছর। তাই তারা বাড়িতেই ছিল।

মঙ্গলবার রাতে প্রায় ১১টা নাগাদ স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় শুভ্রাংশুর। সেই সময় শর্মিষ্ঠা হড়পা বান যেখানে হয়েছে, তার কাছাকাছি এলাকায় ছিলেন। এরপর থেকেই তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্ত্রীর খোঁজ পেতে যে ভ্রমণ সংস্থার সঙ্গে তিনি গিয়েছিলেন, তাদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। পাশাপাশি নবান্ন এবং ভারতে নেপালের দূতাবাসেও খোঁজ নিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত শর্মিষ্ঠার কোনও খবর পাওয়া যায়নি।

300 Indians missing in Nepal flash floods

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনায় এখনও ‘আন্ডার প্রসেস’? কবে হবে ভেরিফিকেশন? জানুন

ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে পরিবার। স্ত্রী কোথায় রয়েছেন (Missing in Nepal), কী অবস্থায় রয়েছেন তা জানতে একাধিক জায়গায় খোঁজ চালাচ্ছেন শুভ্রাংশু রায়।