বাংলা হান্ট ডেস্ক: আচমকা হড়পা বানে ভয়াবহ অবস্থা নেপাল তিব্বত সীমান্ত (Nepal Flash Floods)। শিউরে ওঠার মতন ভিডিও বর্তমানে ঘুরছে সমাজ মাধ্যমে। ঘটনাটি ঘটে বুধবার সকাল ন’টা নাগাদ। এই ঘটনায় যথারীতি ভেসে গিয়েছে একের পর এক এলাকা। নিশ্চিহ্ন হয়েছে বহু গ্রাম। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অব্দি ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছে কয়েকশো জন। যাদের মধ্যে কৈলাস মানস সরোবারে যাত্রায় যাওয়ার জন্য অন্তত ১৩৩ জন ভারতীয় পুণ্যার্থী রয়েছে বলে জানা গিয়েছে।
নেপালে হড়পা বানের তাণ্ডব! মৃত ৫০০ (Nepal Flash Floods)
সময় যত এগোচ্ছে, ততই সামনে আসছে হাহাকার। বাড়ছে উৎকণ্ঠা-উদ্বেগ। উদ্ধারকারীরা নেপালের হড়পা বানে (Nepal Flash Floods) বেশ কিছু দেহ উদ্ধার করে। এরপরে প্রাণহানি সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০০ জন। তাছাড়া নেপালের ভোট কোশী ও ত্রিশূলী নদীর প্রবল স্রোতে নিখোঁজ রয়েছে এখনো ৮০০ জন।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা! চক্রের ফাঁদে গৃহবধূরা
তবে সত্যের খবর এখনো পর্যন্ত ১০০ জন ভারতীয় নাগরিকের সন্ধান। এমনটাই প্রশাসনিক সূত্রের খবর। তবে সাম্প্রতিক সময় নেপালের ইতিহাসে এটি একটি অন্যতম ভয়াবহ বিপর্যয় বলে জানা গিয়েছে।
পাশাপাশি এই বিষয়ে মার্কিং ভূগর্ভস্থ জরিপ সংস্থা জানিয়েছে, হিমবাহ ধ্বসের ফলে সৃষ্টি হওয়া প্রবল কম্পনে নেপাল ও তিব্বতের নিচু এলাকা গুলিতে এই মর্মান্তিক ধ্বংসলীলা চলেছে।
তবে এই চরম বিপদের দিনে প্রতিবেশী দেশের পাশে এসে দাঁড়িয়েছে ভারত। নেপাল কে সাহায্য করতে ১০ টন ত্রান ও প্রয়োজনীয় ওষুধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এর জয়শঙ্কর। এছাড়াও বৃহস্পতিবার এখনো পর্যন্ত ২১ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক (Nepal Flash Floods)।













