গ্যাস গ্রাহকদের সতর্কবার্তা! ৫ দিন পর বন্ধ হতে পারে LPG কানেকশন

Published on:

Published on:

LPG Cylinder connection to be disconnected after 5 days if this task is not completed
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার এলপিজির এল বড় আপডেট (LPG Cylinder)। গ্রাহকদের স্বস্তি দিতে এলপিজির কেওয়াইসি করার সময়সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার। আপনার যদি এলপিজি সংযোগ থাকে তাহলে দ্রুত অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে এর কাজটি করে নেওয়া শ্রেয় হবে। আজকের প্রতিবেদনে রইল নতুন ডেট লাইন কবে। চলুন জেনে নেওয়া যাক।

এই কাজ না করলে ৫ দিন পর বন্ধ LPG কানেকশন (LPG Cylinder)

যাতে এলপিজি সংযোগে ইকেওয়াইসি করা হয়নি, তারা নির্দিষ্ট সময়ের পর রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে গেলে সমস্যায় পড়বেন (LPG Cylinder)। এর জন্য নতুন করে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে এই ই কেওয়াইসির সময়সীমা বানানো হয়েছে।

LPG Cylinder connection to be disconnected after 5 days if this task is not completed

আরও পড়ুন: রাখি পূর্ণিমার দিন হু হু করে কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

তবে এখন অনেক গ্রাহকই এই প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি। তাই তাদের জন্য বাড়ানো হলো সময়সীমা। এক নজরে দেখে নিন ই কেওয়াইসি না করলে কি হবে।

ক্ষেত্র বিশেষে ই-কেওয়াইসি শেষ না হলে গ্রাহকরা এলপিজি ভর্তুকির সুবিধা নাও পেতে পারেন। যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে।

ই-কেওয়াইসি কেন করা হচ্ছে?

ই-কেওয়াইসির উদ্দেশ্য হল, ঘরোয়া এলপিজি কানেকশন সংযোগ প্রকৃত গ্রাহকের নামেই রয়েছে কিনা, তা নিশ্চিত করা। পাশাপাশি সাধারণ মানুষের জন্য নির্ধারিত তুলনামূলক সস্তা রান্নার গ্যাসের যাতে অপব্যবহার না হয়, তা-ও নিশ্চিত করতে চায় সরকার (LPG Cylinder)।