আর দু’দিন! অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী, ঘুম উড়বে অনেকেরই

Published on:

Published on:

annapurna yojana(75)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জুন-জুলাইয়ের পর অগাস্ট মাসে একলাফে অনেকটাই বেড়েছে অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) উপভোক্তার সংখ্যা। রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও নিত্যদিন হাজার হাজার অভিযোগ উঠে আসছে অন্নপূর্ণা যোজনার বঞ্চনা নিয়ে।

অন্নপূর্ণা নিয়ে অভিযোগের ভিত্তিতে ফের যাচাই ! Annapurna Yojana

অগাস্ট মাস প্রায় শেষ। অভিযোগ, ঠিকঠাক ফর্ম পূরণ করে যোগ্য হওয়ার পরও বহু আবেদনকারী ভাতার টাকা পাননি। যা নিয়ে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভে রীতিমতো উত্তাল পরিস্থিতি। এদিকে অভিযোগের পাহাড় জমা হচ্ছে সরকারি পোর্টালেও (Annapurna Yojana Government Portal)। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকতে শুরু করার দু’দিন পরই ‘অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টাল খুলে দেওয়া হয়েছিল। যেখানে প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন আবেদনকারীরা। সেই সরকারি পোর্টালেই লক্ষ লক্ষ অভিযোগ জমা পড়েছে মহিলাদের। ২৫ অগাস্টের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী অন্নপূর্ণা যোজনার অভিযোগ জানানোর পোর্টালে ইতিমধ্যে সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন করেছেন।

সম্প্রতি এই তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সাড়ে ৪ লক্ষ মহিলা ইতিমধ্যেই সরকারি পোর্টালে অভিযোগ জানিয়েছেন। একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় যুক্ত হওয়ার জন্য অনেকে পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন ঠিকই কিন্তু বড় অংশের অভিযোগই এসেছে অযোগ্যদের টাকা পাওয়া নিয়ে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পোর্টালে জমা পড়া অভিযোগগুলি আগামী ৩১ অগাস্টের পর থেকে খতিয়ে দেখা শুরু হবে। সেই মতো আর দু’দিন পরই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা একটা অভিযোগ পোর্টাল চালু করেছিলাম। আমি ধন্যবাদ জানাবো সেখানে যুক্ত হওয়ার আবেদনও আছে, আবার অযোগ্যরা কেন পাচ্ছে সেই অভিযোগও জমা পড়েছে।’

annapurna yojana(71)

আরও পড়ুন: বকেয়া DA মেটানোর পথে বড় পদক্ষেপ! সর্বদলীয় বৈঠকে ভাস্কর ঘোষ, আর কারা থাকছেন?

একইসাথে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ‘২১ তারিখ পোর্টাল চালু হয়েছে। তার পর সাড়ে ৪ লক্ষ অভিযোগ জমা পড়েছে। সবাই ইনক্লুসনের জন্য করেননি। তারমধ্যে একটা বড় সংখ্যক আমাদের দফতরে বলেছে যে ইনি আপনাদের ঘোষিত নিয়মে পাওয়ার যোগ্য নন, কিন্তু ইনি পাচ্ছেন। এর একটা বড় অংশ অভিযোগ করেছে অনেকে আমাদের নিয়মে পাওয়ার যোগ্য না হয়েও কেন টাকা পাচ্ছেন।’ সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।