‘নিজে বই লিখি, চাইলে গোটা লাইব্রেরি করতে পারি’! বিধানসভার বই ‘চুরি’ ইস্যুতে বিস্ফোরক মমতা

Published on:

Published on:

Mamata Banerjee speaks about Bidhansabha library books missing issue
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার লাইব্রেরির (Bidhansabha Library) ১৯টি বই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে ইস্যু করা হয়েছে। সময় পেরিয়ে গেলেও তিনি ওই বইগুলি ফেরত দেননি বলে অভিযোগ। সোজাসুজি না বললেও আদতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বই ‘চুরি’র অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে এই নিয়ে গর্জে উঠলেন তিনি।

বই ‘চুরি’র অভিযোগে ফুঁসে উঠলেন মমতা | (Mamata Banerjee)

এদিন ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের সমাবেশ আয়োজিত হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় বিধানসভার বই ইস্যু নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রমাণ ছাড়া কোনও অভিযোগ আনা উচিত নয়।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার স্ব-ঘোষণাপত্র কোথায় পাওয়া যাচ্ছে? কীভাবে ফিল আপ করবেন জানুন

মমতা বলেন, “মিথ্যা অভিযোগ করবেন না। আপনাদের কাছে প্রমাণ রয়েছে? প্রমাণ ছাড়া কোনও অভিযোগ আনবেন না। আমি নিজে বই লিখি। চাইলে একটা গোটা লাইব্রেরি বানিয়ে দিতে পারি।“

এদিকে সম্প্রতি বিধানসভা সূত্রে জানা যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে রবীন্দ্র রচনাবলীর বিভিন্ন খণ্ড ও সঞ্চয়িতা সহ মোট ১৯টি বই ইস্যু করা হয়েছে। লাইব্রেরির নথি অনুযায়ী, এর মধ্যে একটিও এখনও অফিশিয়ালি ফেরত আসেনি।

সূত্রের দাবি, বইগুলির বিষয়ে বিধানসভার লাইব্রেরির তরফ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন জানানো হয়, ওই বইগুলি বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে রাখা আছে। তাঁর ব্যক্তিগত সংগ্রহে নেই।

এদিকে মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বার বর্তমানে শুভেন্দু অধিকারীর হাতে। এছাড়া ওই বইগুলি বিধানসভায় মুখ্যমন্ত্রীর দফতরে থাকলেও যতক্ষণ না সেগুলি লাইব্রেরিতে ফিরে আসছে, ততক্ষণ খাতায় কলমে ‘ফেরত’ হিসাবে গণ্য করা হবে না।

Mamata Banerjee

সম্প্রতি রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, একজন সাধারণ পাঠক গ্রন্থাগার থেকে বই নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে।

এবার বিধানসভার বই ইস্যুতে পাল্টা সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি নিজে বই লেখেন, প্রয়োজনে আস্ত লাইব্রেরি বানিয়ে দিতে পারেন বলে জানালেন মমতা।