ফ্রি বাস পরিষেবার জন্য মাস্ট! অনলাইন ও অফলাইনে পিঙ্ক কার্ড বানানোর পদ্ধতি জানুন

Published on:

Published on:

How to make pink card for free bus service online and offline process explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি (Free Bus Service) করে দিয়েছে বিজেপি সরকার। শহরের সাধারণ বাস থেকে শুরু করে দূরপাল্লা ও এসি সরকারি বাসেও এই সুবিধা পাওয়া যাচ্ছে। তবে এর জন্য লাগছে পিঙ্ক কার্ড (Pink Card)। অনলাইন ও অফলাইন দু’ভাবেই অতি সহজে এই কার্ড বানানো যায়।

পিঙ্ক কার্ড বানানোর সহজ দুই পদ্ধতি | (Free Bus Service)

গত জুন মাস থেকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। প্রথমদিকে কন্ডাক্টরকে সরকারি পরিচয়পত্র দেখিয়ে জিরো ভ্যালু টিকিট নিয়ে যাতায়াত করছিলেন মহিলারা। তবে ইতিমধ্যেই পিঙ্ক কার্ড চালু হয়েছে। ফলে আগামীদিনে এই কার্ড দেখিয়ে ফ্রি বাস পরিষেবার সুবিধা নিতে হবে।

আরও পড়ুনঃ ‘ততটাই অত্যাচার করুন, যতটা সহ্য করতে পারবেন’! BJP-কে হুঁশিয়ারি অভিষেকের

অনলাইনে পিঙ্ক কার্ড বানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://wb.gov.in/ -এ গিয়ে হোমপেজে দেওয়া পিঙ্ক কার্ড অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের পুরো নাম ও মোবাইল নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট বানাতে হবে। পরবর্তী ধাপে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্য প্রয়োজনীয় নথির স্পষ্ট ডিজিটাল কপি আপলোড করে জমা দিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার পর পরিবহণ বিভাগের আধিকারিকরা যাবতীয় তথ্য ও নথি যাচাই করবেন। সবকিছু ঠিক থাকলে আবেদনপত্রে অনুমোদন দেওয়া হবে ও আবেদনকারীর নামে পিঙ্ক কার্ড ইস্যু করা হবে।

অন্যদিকে অফলাইনের ক্ষেত্রে গ্রামাঞ্চলের বাসিন্দাদের বিডিও অফিস ও শহরাঞ্চলের বাসিন্দাদের পুরসভা থেকে পিঙ্ক কার্ডের ফর্ম নিতে হবে। যথাযথ তথ্য ও নথি দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিয়ে দিতে হবে। জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা যাবতীয় তথ্য ও নথি যাচাই করবেন। সব ঠিক থাকলে পিঙ্ক কার্ড ইস্যু করা হবে।

Free bus service pink card

রাজ্য সরকারের এই ফ্রি বাস পরিষেবার সুবিধা মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের জন্য রাখা হয়েছে। উচ্চ আয় সম্পন্ন পরিবার ও কর্মজীবী মহিলা, যারা নিজেরা এই সুবিধা নিতে চান না, তাঁদের বাদ রাখা হয়েছে।

এদিকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য ইতিমধ্যেই পিঙ্ক কার্ড চালু হলেও এখনও তা বাধ্যতামূলক হয়নি। তবে আগামীদিনে রাজ্যের তরফে তা করে দেওয়া হতেই পারে। ফলে আগেভাগে এই কার্ড বানিয়ে রাখা উচিত।