বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে বড় আপডেট। নতুন গ্যাস কানেকশন নিয়ে দেশ জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বর্তমান গ্রাহকদেরই এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তেল সংস্থাগুলি নতুন কানেকশনও দিচ্ছে না এখন। তেল কোম্পানি সূত্রে খবর, চলতি বছর মার্চ মাস থেকে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন কানেকশন দেওয়া হয়নি।
এলপিজির (LPG Cylinder) নতুন কানেকশন নিয়ে আপডেট
পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বলা হয়েছে, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতির জেরে নতুন এলপিজি কানেকশন দেওয়া সাময়িক ভাবে বন্ধ করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে তেল সংস্থাগুলি বর্তমান গ্রাহকদের সময় মতো সিলিন্ডার রিফিল করার উপরেই জোর দেওয়া হচ্ছে।

কবে মিলবে নতুন কানেকশন: সরকার অবশ্য স্পষ্ট করে দিয়েছে, এলপিজি কানেকশনের উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এবং এলপিজি সরবরাহ আবারও স্থিতিশীল হয়ে উঠলে নতুন গ্যাস কানেকশন দেওয়ার প্রক্রিয়া ফের শুরু হবে। বর্তমানে তেল সংস্থাগুলি পুরনো গ্রাহকদের রিফিলের ব্যবস্থা করার উপরে জোর দিচ্ছে।
আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রী ধরা পড়লেই কড়া ব্যবস্থা, শুধুমাত্র জুলাই মাসেই ১১ কোটি টাকা আয় রেলের
কী জানাল সরকার: অচল হয়ে যাওয়া কানেকশনগুলি নতুন করে চালু করা হচ্ছে। বেআইনি এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) কেনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বাণিজ্যিক গ্যাস ক্রয়ের ঊর্দ্ধসীমা আরোপের পাশাপাশি ব্যবহারকারীদের ই কেওয়াইসি সম্পন্ন করার উপরেও জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন : নাচে-গানে জমজমাট সন্ধ্যা, বাংলাহান্ট ‘GEN Z FEST’-এ আসর মাতাবেন কারা?
সরকারি নির্দেশ অনুযায়ী, যে সমস্ত এলাকায় পিএনজি কানেকশন রয়েছে সেখানকার বাসিন্দাদের অবশ্যই পিএনজি কানেকশন নিতে হবে। পিএনজি এবং এলপিজি উভয় কানেকশন থাকলে এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। নয়তো গ্যাসের কানেকশন কেটে দেওয়া হবে।













