DA নয়, রাজ্য সরকারি কর্মীদের আরেক সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বিজ্ঞপ্তি জারি রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal(52)
Follow

বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসায় রীতিমতো কপাল খুলেছে সরকারি কর্মীদের (State Government Employees)। ডিএ, পে কমিশন থেকে একাধিক সুযোগ-সুবিধা নিয়ে একের পর এক ঘোষণা হয়েছে গত তিন মাসে। এবার ফের
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার (Government of West Bengal)। বদলি ও অবসরে আর্থিক সুবিধা বাড়ানো হল তাদের।

সরকারি কর্মীদের জন্য বড় সুখবর | Government of West Bengal

বদলি ও অবসরে আর্থিক সুবিধার ক্ষেত্রে এতদিন চালু থাকা Transfer Grant ও Packing Allowance-এর পরিবর্তে এবার চালু হচ্ছে ‘Composite Transfer and Packing Grant’। নিজেই এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। নয়া ব্যবস্থায় সরকারি কর্মীরা বদলির সময় এককালীন সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা বেসিক পে-এর ৮০% পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।

কর্মরতদের সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদেরও নয়া ব্যবস্থার আওতায় আনছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এক্ষেত্রে রসিদ বা খরচের কোনও নথি জমা দিতে হবে না। রসিদ ছাড়াই এককালীন সর্বোচ্চ ৫০,০০০ টাকা তারা বেসিক পে-এর ৮০ শতাংশ পর্যন্ত অনুদান দেওয়া হবে।

জানিয়ে রাখি, কোনও রশিদ বা নথি ছাড়াই ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বে বদলি এবং বাসস্থান পরিবর্তন হলে সম্পূর্ণ হারে কম্পোজিট গ্রান্ট পাওয়া যাবে। ৩০ কিলোমিটারের কম দূরত্বে বদলির ক্ষেত্রে প্রাপ্য অনুদানের এক-তৃতীয়াংশ সুবিধা মিলবে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে অবসরের পর অন্যত্র স্থায়ীভাবে বসবাস করলে এই আর্থিক সহায়তা পাবেন। নয়া নিয়ম বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন এবং অবসরের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মে থেকে কার্যকর হবে।

এই নিয়ে সরকারি নির্দেশিকা সহ মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার আমাদের সেইসব নিরলসভাবে কাজ করে চলা রাজ্য সরকারি কর্মচারীদের কল্যাণ ও মঙ্গলের প্রতি তার অঙ্গীকারে অবিচল রয়েছে, যাঁরা পশ্চিমবঙ্গের জনগণের সেবায় অক্লান্তভাবে কাজ করেন। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজ্য মন্ত্রিসভা কয়েক দশক পুরোনো ‘ট্রান্সফার গ্রান্ট অ্যান্ড প্যাকিং অ্যালাউন্স’ ব্যবস্থার পরিবর্তে একটি সরলীকৃত ও উন্নত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ প্রবর্তনের অনুমোদন দিয়েছে।”

যেখানে আর্থিক সহায়ত, রসিদ ছাড়াই মঞ্জুর করা হবে ৫০,০০০ টাকা পর্যন্ত বা মূল বেতনের ৮০% এককালীন অনুদান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ কিমি বা তার বেশি দূরত্বে স্থানান্তরের ক্ষেত্রে সম্পূর্ণ হারে; ৩০ কিমি-র কম দূরত্বে স্থানান্তরের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হারে প্রযোজ্য হবে।

Government Of West Bengal(48)

আরও পড়ুন: বকেয়া DA মেটানোর পথে বড় পদক্ষেপ! সর্বদলীয় বৈঠকে ভাস্কর ঘোষ, আর কারা থাকছেন?

অবসরকালীন সহায়তা: নতুন স্থানে স্থায়ী হতে ইচ্ছুক অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। বদলির ক্ষেত্রে ১ জুন, ২০২৬ থেকে এবং অবসরের ক্ষেত্রে ৩১ মে, ২০২৬ থেকে কার্যকর হবে বলেও জমিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা।