ছোট দল বলেই পারছে! ভারতের জয়ের পরেও গম্ভীরকে সরাসরি আক্রমণ বিশ্বজয়ী ভারতীয় তারকার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেই দেশে ফিরছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) দৌড়ে ভালো জায়গায় থাকতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে (Sri Lanka vs India) তাদের জিততে হতো ২-০ ফলে। কিন্তু দ্বিতীয় ম্যাচের শেষ দিনে সোনাল দিনুসার দুর্ভেদ্য ব্যাটে ভর করে ম্যাচ বাঁচিয়ে ভারতের ওপর চাপ বাড়িয়ে দিলো শ্রীলঙ্কা। গোটা সিরিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে দ্বীপরাষ্ট্রের দলকে। তারপরেও কেন ভারতীয় দল দুটি টেস্টই জিততে পারলো না সেই নিয়ে প্রশ্ন তুললেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ওপেনার ক্রিস শ্রীকান্ত (Kris Srikkanth)।

গম্ভীরকে উদ্দেশ‍্য করে শ্রীকান্ত সরাসরি বলেন, “গম্ভীরের আসলে কোনো কাজ নেই। গম্ভীর যা-তা একটা কিছু বলে বসে সবসময়। তাছাড়া শ্রীলঙ্কা সিরিজের ক্ষেত্রে তাঁর বিশেষ কোনো ভূমিকাও নেই, কারণ শ্রীলঙ্কা দুর্বল দল এবং ভারত নিশ্চিতভাবেই জিতবে। শ্রীলঙ্কা বা আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে জিতলেই তিনি মহা-উৎসাহী হয়ে পড়বেন।”

কলম্বো টেস্টের শেষ দিনে ভারতীয় দলকে জিততে গেলে বল হাতে তুলতে হতো চারটি উইকেট। তারপর শ্রীলঙ্কার দেওয়া ছোট্ট টার্গেট তাড়া করতেন জয়সওয়াল, দেবদত্তরা। কিন্তু ভারতীয় দলের সেই পরিকল্পনা ভেস্তে দিলো শ্রীলঙ্কার নতুন প্রতিভাবান ব্যাটার দিনুসা। ব্যাট হাতে তিনি খেললেন ১৩৩ রানের অসাধারণ ইনিংস। গোটা ইনিংস মিলিয়ে খেললেন মোট ৭২২ বল। দুই ইনিংসে জোড়া শতরান করে ভারতকে নিজের অভীষ্ট লক্ষ্য ছোঁয়া থেকে আটকালেন। ম্যাচের পর তারও ভূয়সী প্রশংসা করেছেন গম্ভীর।

আরও পড়ুন: ৫ দিনে তিনটি সুখবর পেলেন রিশভ পন্থ! নিন্দুকদের যোগ্য জবাব দিলেন ভারতীয় উইকেটরক্ষক

ভারতীয় দল এরপর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের মাটিতে উড়ে যাবে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে। তারপর রয়েছে পরের বছর দেশের মাটিতে আয়োজিত হতে চলা বর্ডার-গাভাস্কার সিরিজে অজিদের টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে ভারতীয় দলকে এই ৭টি ম্যাচেই জিততে হবে।

আরও পড়ুন: আর মাত্র একটা টেস্টে করতে হবে এই বিশেষ কাজ! তাহলেই ধোনিকে ছুঁয়ে ফেলবেন শুভমান গিল

এই সিরিজে দুটি ম্যাচ জিততে না পারায় এখন প্রবল সমালোচনার শিকার ভারতের কোচ গৌতম গম্ভীর। অনেকেই মনে করছেন যে সোনাল দিনুসা ভালো ব্যাটিং করলেও গোটা পঞ্চম দিনে ভারতীয় দলের বোলিংয়ে সঠিক পরিকল্পনার অভাব দেখা গিয়েছে। যার জন্য এই সিরিজ ২-০ ফলে জয় হাতছাড়া করে নিজেদের কাজ নিজেরাই কঠিন করে তুলেছেন শুভমান গিলরা।