মনে হবে সদ্য কেনা, এভাবে স্টোর করলেই টাটকা থাকবে ইলিশ

Published on:

Published on:

Hilsa fish keep these 5 important tips in mind when buying
Follow

বাংলাহান্ট ডেস্ক : বছর ভর এই বর্ষার জন্যই অপেক্ষায় থাকেন ভোজনরসিকরা। ডিমভরা বা ডিম ছাড়া চওড়া পেটির ইলিশ (Hilsa Fish) দেখলেই জিভে জল আসে। পকেট ফাঁকা হলেও মন ভরা চাই, ইলিশের ক্ষেত্রে এই বিষয়টিই মেনে চলেন অনেকে।

বাড়িতেই সংরক্ষণ করুন ইলিশ (Hilsa Fish)

ইলিশে সর্ষের ঝাঁজ, ভাপা, পাতুরি, ভাজা এবং ইলিশের তেল দিয়ে গরম ভাত- আহা! তবে বর্ষার এই কয়েকটা মাসই যে শুধু ইলিশের স্বাদ পাওয়া যাবে, তার কোনও মানে নেই। সঠিক টেকনিক জানলে বাড়ির ফ্রিজেই মাসের পর মাস ধরে সংরক্ষণ করা যাবে ইলিশ। ৬ মাস পর্যন্ত টাটকা থাকবে ইলিশ।

This is how to store hilsa fish

টাটকা থাকবে অনেকদিন: বাজারে এখন বেশ ইলিশ মিলছে। চাইলে এখনই ইলিশ কিনে স্টোর করে রাখতে পারেন। তবে তার জন্য সঠিক কৌশল মেনে সংরক্ষণ করতে হবে ইলিশ। তাহলেই স্বাদে গন্ধে কোনও ফারাক পড়বে না। ৬ মাস, এমনকি ১ বছর ধরেও খেতে পারবেন ইলিশ।

আরও পড়ুন : গালওয়ান সংঘাতে নেতৃত্ব দেওয়া সেনা আধিকারিক পড়লেন জিনপিংয়ের কোপে! তারপরে যা হল…

কীভাবে স্টোর করবেন: দুভাবে ফ্রিজে ইলিশ (Hilsa Fish) রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে একটি বড় পলিথিন ব্যাগে আস্ত ইলিশ ঢুকিয়ে পেঁচিয়ে দিন। ভেতরে যেন হাওয়া না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিপ ফ্রিজে এভাবেই ঢুকিয়ে দিন ইলিশ। অবশ্য কেটেও সংরক্ষণ করতে পারেন।

আরও পড়ুন : কত ওজনের পদ্মার ইলিশ সবথেকে বেশি সুস্বাদু? জানুন বিশেষজ্ঞের মতামত

এছাড়াও রয়েছে একটি পদ্ধতি। প্রথমে মাছের টুকরোগুলিতে ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, আধ চা চামচ ধনে গুঁড়ো ও নুন দিয়ে মাখিয়ে নিন। এবার একটি ঢাকনা বন্ধ বাটিতে রেখে ঢুকিয়ে দিন ডিপ ফ্রিজে।