বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাস্তায় পার্কিং নিয়ে এবার আরও কড়া হচ্ছে পুরসভা। কোথায় গাড়ি রাখা যাবে, কোথায় নয়, তা নির্দিষ্ট করে দেওয়া হবে (Parking Rules)। সেই সঙ্গে ১ সেপ্টেম্বর থেকে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুর এলাকায় চালু হচ্ছে নতুন পার্কিং ব্যবস্থা। থাকছে পার্কিং অ্যাপও। ফলে গাড়ি নিয়ে বেরনোর আগে কোন এলাকায় কতগুলি পার্কিং স্পেস খালি রয়েছে, তা আগে থেকেই জানা যাবে।
১ সেপ্টেম্বর থেকেই পার্কিংয়ে নতুন নিয়ম (Parking Rules)
শনিবার নবান্নে এই নিয়ে বৈঠক করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে তিন পুরসভার প্রশাসক তথা কমিশনার এবং তিন পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ছিলেন। কোন এলাকায় সরকারি ভাবে কতগুলি পার্কিং স্পেস থাকবে, ব্যস্ত সময়ে কত জায়গা প্রয়োজন, কোথায় পার্কিংয়ের চাহিদা বেশি, সব দিক খতিয়ে দেখে জায়গাগুলি চূড়ান্ত করা হয়েছে।
পুরসভার ঠিক করে দেওয়া জায়গার বাইরে গাড়ি বা মোটরবাইক রাখা যাবে না। কেউ নিয়ম ভাঙলে দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা হবে এবং কোন পার্কিংয়ে কতগুলি গাড়ি রাখা যাবে, তা দ্রুত জানানো হবে। কলকাতার পাশাপাশি হাওড়া ও বিধাননগরেও রাতে রাস্তায় গাড়ি রাখার ক্ষেত্রে নাইট পার্কিং চার্জ নেওয়া হবে। বিশেষ করে সল্টলেকে যাঁদের নিজেদের পার্কিংয়ের জায়গা রয়েছে, তাঁদের রাস্তায় গাড়ি না রাখার বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা।
পুরমন্ত্রী জানিয়েছেন, নতুন একটি অ্যাপও দ্রুত চালু করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত দিয়ে সেই অ্যাপের উদ্বোধন হবে। অ্যাপে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। অর্থাৎ কেউ পার্ক স্ট্রিট বা এসপ্ল্যানেডে যাওয়ার আগে দেখে নিতে পারবেন, সেখানে কতগুলি পার্কিং স্পেস খালি রয়েছে। সেই অনুযায়ী আগে থেকেই গাড়ি রাখার পরিকল্পনা (Parking Rules) করা যাবে।

আরও পড়ুনঃ মেসির ইভেন্টে গিয়েছিলেন? ৩৩ হাজার দর্শকের টাকা ফেরাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অগ্নিমিত্রার স্পষ্ট বার্তা, নির্দিষ্ট পার্কিংয়ের বাইরে গাড়ি বা মোটরবাইক রাখা যাবে না। রাস্তায় গাড়ি রেখে যানজট বা রাস্তা আটকে দেওয়াও বরদাস্ত করা হবে না। এমন হলে পুরসভার তরফে নাইট পার্কিং চার্জ নেওয়া হবে (Parking Rules)।













