অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাসে N/A দেখানোর মানে কী? আবেদনকারীদের কী করতে হবে জানুন

Published on:

Published on:

Annapurna Yojana payment status N/A meaning explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১৯ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পোর্টাল ফের চালু হয়েছে। আবেদনকারীরা লগ ইন করলে আপডেটেড স্ট্যাটাস (Annapurna Yojana Payment Status) দেখতে পাচ্ছেন। কারও দেখাচ্ছে ‘অ্যাপ্রুভড’, কারও ‘আন্ডার প্রসেস’, কারও আবার ‘ফর ফারদার ভেরিফিকেশন’। এর সঙ্গে সম্প্রতি ‘অগাস্ট পেমেন্ট স্ট্যাটাস’ লেখাটিও যুক্ত হয়েছে। এর পাশে যদি ‘N/A’ দেখা যায়, তাহলে এর অর্থ কী? আবেদনকারীদের কী করতে হবে জেনে নিন।

অন্নপূর্ণা যোজনার পেমেন্ট স্ট্যাটাস N/A দেখানোর অর্থ | (Annapurna Yojana Payment Status)

অন্নপূর্ণা যোজনার কড়া ভেরিফিকেশনের পর প্রায় ১৭ লক্ষ নাম বাদ গিয়েছিল। এর মধ্যে অধিকাংশের ক্ষেত্রেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা ছিল। তবে যাদের আবেদন গৃহীত হয়েছে তাঁদের ইতিমধ্যেই টাকা পাঠাতে শুরু করেছে সরকার। এই অবস্থায় কারও স্ট্যাটাসে যদি ‘অগাস্ট পেমেন্ট স্ট্যাটাসঃ না’ দেখায় তাহলে একবার নিজের ব্যাঙ্কের তথ্য পরীক্ষা করে নেওয়া উচিত। বিশেষত আধার লিঙ্ক ও ডিবিটি লিঙ্ক আছে কিনা তা দেখে নেওয়া উচিত।

আরও পড়ুনঃ জরিমানা দিলেই ছাড় নয়! রাস্তায় থুতু ফেললে এবার কী পদক্ষেপ? জানালেন অগ্নিমিত্রা

এক্ষেত্রে বলে রাখি, N/A কথাটির সাধারণ অর্থ হল ‘নট অ্যাপ্লিকেবল’ বা ‘নট অ্যাভেলেবল’। অর্থাৎ সংশ্লিষ্ট আবেদনকারীর অগাস্ট মাসের পেমেন্টের তথ্য এখনও সিস্টেমে আপডেট করা হয়নি হতে পারে। তবে এমনটা দেখাচ্ছে মানেই আবেদন বাতিল হয়ে গিয়েছে এটা ভাবার কোনও কারণ নেই। বিশেষত আবেদন ভেরিফিকেশনের পর্যায়ে থাকলে এই লেখা দেখানোই স্বাভাবিক।

এই পরিস্থিতিতে যাদের স্ট্যাটাসে এই লেখা দেখাচ্ছে, তাঁদের অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। নিয়মিত স্ট্যাটাস চেক করতে থাকুন। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটা একবার নিশ্চিত হয়ে নিন।

Annapurna Yojana payment status

বর্তমানে জোরকদমে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করছে রাজ্য সরকার। ফলে যাচাই প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসও বদলাতে থাকছে। জানা গিয়েছে, অনেক সময় অনলাইনে তথ্য আপডেট না হলেও পেমেন্ট স্ট্যাটাস ‘না’ দেখাতে পারে। এই পরিস্থিতিতে আবেদনকারীরা একটু অপেক্ষা ও নিয়মিত স্ট্যাটাসের দিকে নজর রাখতে পারেন।