মুছে ফেলার ২৪ ঘণ্টার মধ্যেই যাদবপুরে ফের দেওয়াল লিখন! কারা লিখল?

Published on:

Published on:

Graffiti returns to Jadavpur University within 24 hours
Follow

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর শনিবার দেওয়ালের লেখা সাদা রং করে মুছে দেওয়া হয়। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সেই দেওয়ালে নতুন করে লেখা দেখা গেল, জানিয়ে ইতিমধ্যে ফের চর্চা শুরু হয়েছে।

Jadavpur University : সাদা দেওয়ালে ফের লেখা, উঠছে প্রশ্ন

রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন লেখা দেখা যায়। সদ্য সাদা করা দেওয়ালেই এবার কার্ল মার্কসের উক্তি লেখা হয়েছে। কে বা কারা এই লেখা লিখেছে, তা এখনও জানা যায়নি।

তবে এবিভিপির দাবি, নকশালপন্থীরাই এই লেখা লিখেছে। যাদবপুরের এবিভিপি মুখপাত্র শুভজিৎ সাহার অভিযোগ, শুধু দেওয়াল লেখা নয়, এর পিছনে অন্য বিষয়ও রয়েছে। তাঁর দাবি, কিছু ছাত্রকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগ আড়াল করার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সবার জন্য। তাই দেওয়ালে যা খুশি লেখা নিয়ে সতর্ক থাকা দরকার।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার নয়, অন্নপূর্ণাও নয়! ৭১ বছরের বৃদ্ধের অ্যাকাউন্টে ‘বিধবা ভাতা’

এর মধ্যেই আজ, সোমবার যাদবপুরে (Jadavpur University) এসএফআইয়ের কর্মসূচি রয়েছে। ‘টেক ব্যাঙ্ক ইউর ওয়াল’ নামে এই কর্মসূচি দুপুর সাড়ে ১২টায় হওয়ার কথা। তার আগেই ফের দেওয়ালে লেখা দেখা যাওয়ায়, কারা এই লেখা লিখল তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।