বাংলা হান্ট ডেস্ক: বর্ষার দিনে বাড়িতে খিচুড়ি তো আপনি করেই থাকেন। এবার গরম ভাতের সঙ্গে আপনি চাইলে সাত বদল করতে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন এই বর্ষার দিনে আম চিংড়ির ভর্তা। প্রণালী রইল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আম চিংড়ির ভর্তা (Recipe)
বর্ষার দিনে বাড়িতে অল্প সময়ের মধ্যে যদি সুস্বাদু খাবার বানাতে চান তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। সামান্য কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছ ও আমের সঙ্গে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদটি। দেখে নিন কিভাবে বানাবেন আম চিংড়ির ভর্তা। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: মাসের শেষ দিনে সোনার দামে পতন! পুজোর আগে কলকাতায় কত হল দর?
উপকরণ:
৩০০ গ্রাম চিংড়ি মাছ
১টি কাঁচা আমকুচি
পরিমাণ মতো সর্ষের তেল
৭-৮ কোয়া রসুন
আধ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ গোটা সর্ষে
২টি শুকনোলঙ্কা
৪টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন, চিনি
প্রণালী: প্রথমে নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলি লাল করে ভেজে তুলে রাখুন। এরপর তেলে গোটা সর্ষে আর শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করুন। রসুন আর কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। খানিকক্ষণ পরে আম মিশিয়ে নুন, চিনি, হলুদগুঁড়ো দিয়ে দিন। মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। এ বার চিংড়ি মাছগুলি মিশিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। এ বার গোটা মিশ্রণটি বেটে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













