নেপাল হড়পা বানে নিখোঁজ প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম, বাড়ছে উদ্বেগ

Published on:

Published on:

Nepal Flood former judge Shivagnanam missing
Follow

বাংলা হান্ট ডেস্ক: নেপালের হড়পা বানে প্রাণ কেড়েছে প্রায় নয়শোর বেশি মানুষের (Nepal Flood)। এখনো অব্দি এই হরপা বানে নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। সেই নিখোঁজ তালিকার মধ্যে রয়েছে মাদ্রাজ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানম। আর এই নিয়ে রবিবার দা, তামিল অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে চিঠি দিয়েছে। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে হস্তক্ষেপ করা হোক সেই দাবি তুলেছে সংগঠনের।

নেপালে নিখোঁজ প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম (Nepal Flood)

অ্যাসোসিয়েশনের বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ুর পুণ্যার্থীদের একটি দলের সঙ্গে গিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শিবজ্ঞানম। তার সঙ্গেও অন্য যারা ছিলেন তাদের সঙ্গে গ্রুপ ফটো তোলেন বাসে ওঠার আগে। এরপর ২৬ আগস্ট সকালে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি (Nepal Flood)।

Nepal Flood former judge Shivagnanam missing

আরও পড়ুন: ডাব বা নারকেল ফাটাতে গিয়ে নাজেহাল? ঘরেই সহজে ফাটানোর ৫টি উপায় জেনে নিন

আর সেই দিনই এসেছিল হড়পা বান। এরপর থেকে আর কোনরকম ভাবেই যোগাযোগ করা যায়নি অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে। তবে এই বিষয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে, সেখানে ওই গ্রুপের অন্যান্য সদস্যদের নেপাল সীমান্তের তিমুর থেকে আর্মড পুলিশ ফোর্স উদ্ধার করেছেন।

কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতির এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি বহু পুন্যার্থী কৈলাস মানস সরোবরের যাত্রায় গিয়েছিলেন। এর আগে কুড়ি জন তামিলনাড়ু পুন্যার থেকে তিমুরে উদ্ধার করেন আর্মড পুলিশ ফোর্স।

প্রসঙ্গত, বিগত ৩৪ বছরের কেরিয়ারে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২৫ সালের ২৩ জুলাই থেকে তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী (Nepal Flood)।