বাংলা হান্ট ডেস্ক: ফের পকেটে চাপ মধ্যবিত্তের। কারণ, মাসের শুরুতে বাড়ল গ্যাসের দাম। পরপর টানা দু’মাস গ্যাসের দাম কম থাকলেও (LPG Cylinder) সেপ্টেম্বর মাসে বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দর। এই দাম বৃদ্ধি পাওয়ায় যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্তদের।
মাসের প্রথম দিনেই LPG দাম বৃদ্ধি জানুন নতুন দর (LPG Cylinder)
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটানা ঊর্ধ্বমুখী ছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder)। তবে জুলাই ও আগস্ট মাসে কমেছিল গ্যাস সিলিন্ডারের দর। কিন্তু সেপ্টেম্বর মাস পড়তে না পড়তে ফের বৃদ্ধি পেল এলপিজি সিলিন্ডারের দাম।

আরও পড়ুন: নেপাল হড়পা বানে নিখোঁজ প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম, বাড়ছে উদ্বেগ
তবে গত ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে, ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকা বেড়ে গিয়েছিল। তবে প্রতি মাসের এক তারিখে গ্যাস সিলিন্ডারের দামে বদল ঘটে। ঠিক তেমনি একনজরে দেখে নিন সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে এর দামের কি ব্যবধান ঘটলো।
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। সেপ্টেম্বরে ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল ২ টাকা। ৭৬২ টাকা থেকে দাম বেড়ে হল ৭৬৪ টাকা। কলকাতায় আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ৯.৫০ টাকা বেশি খরচ হবে।
মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা (LPG Cylinder)।













