বাংলা হান্ট ডেস্ক: লোকনাথ বাবার জন্মদিন উপলক্ষে এবার যাত্রীদের ভিড় সামলাতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল (Indian Railways)। লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম জন্মদিনে উপলক্ষে ২ থেকে ৪ সেপ্টেম্বর লক্ষ লক্ষ ভক্ত সমাগম কচুয়া ধামে উপস্থিত হবেন। যার মধ্যে বিপুলসংখ্যক ভক্তর ট্রেনে করে বারাসাত হয়ে কাঁকড়া মির্জানগর station এ নেমে কচুয়া ধামে পৌঁছবেন। এর ফলে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্তের ট্রেন চালানো ঘোষণা করল পূর্ব রেল।
লোকনাথ বাবার জন্মতিথিতে ৩ দিন স্পেশাল ট্রেন (Indian Railways)
এছাড়া রেলের তরফ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে দুই থেকে চার সেপ্টেম্বর বারাসাত হাসনাবাদ শাখায় চালানো হবে একজোড়া স্পেশাল ট্রেন (Indian Railways)। মূলত কাঁকড়া মির্জানগর এর বীরের কথা মাথায় রেখে এই ট্রেন চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নেপাল হড়পা বানে নিখোঁজ প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম, বাড়ছে উদ্বেগ
এবার এক নজরে স্পেশাল EMU ট্রেনের টাইম টেবিল দেখে নিন:
বারাসত- হাসনাবাদ স্পেশাল ট্রেনটি নির্দিষ্ট তিন দিনই বারাসত থেকে ছাড়বে দুপুর ১টা বেজে ২০ মিনিটে। সেটি হাসনাবাদ পৌঁছবে দুপুর ২টো বেজে ৫৩ মিনিটে।
অন্যদিকে হাসনাবাদ-বারাসত স্পেশাল EMU ট্রেনটি হাসনাবাদ থেকে ছাড়বে দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে। সেটি বারাসত এসে পৌঁছাবে ৪টে বেজে ৫০ মিনিটে। এই ট্রেনটি কাঁকড়া মির্জানগর স্টেশনে এসে পৌঁছাবে ৪টে বেজে ৭ মিনিটে। দুটি ট্রেনই যাত্রাপথে এই স্টেশনে ১ মিনিট দাঁড়াবে। পাশাপাশি, অন্য সবকটি হল্ট স্টেশনেও এই ট্রেনটি দাঁড়াবে।
উল্লেখ্য, লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে ইতিমধ্যেই সাজোসাজো রব কচুয়া মহাধামে। ইতিমধ্যেই বসিরহাট জেলা পুলিশ ও লোকনাথ মিশনের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে (Indian Railways)।













