বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে বাজারে ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। খাবার আবহাওয়ার গেরো কাটিয়ে বর্ষার মরশুম থাকতে থাকতে ইলিশের স্বাদ নেওয়ার চেষ্টায় রয়েছে ভোজনরসিকরা। বছরভর ইলিশ মিললেও এই সময়েই টাটকা মাছ ওঠে বাজারে। তাই একটু বেশি টাকা খরচ করে কিনতে হলেও পিছপা হয় না বাঙালি।
ইলিশে (Hilsa Fish) মিলছে না চেনা স্বাদ
রাজ্যের বিভিন্ন জায়গার বাজারেও মিলছে প্রচুর ইলিশ। তবে সেসব মাছে তেমন স্বাদ নেই। ভরা বর্ষাতেও এই পরিস্থিতিতে হতাশ অনেকেই। ছোট বা বড় ইলিশের সেই চেনা ইলশে গন্ধটাই পাওয়া যাচ্ছে না। ইলিশের পরিচয় তার স্বাদে আর গন্ধে। সেখানে এবার ইলিশের দুটোই মিসিং।

ইলিশের স্বাদ নির্ভর করে কিসে: আসলে ইলিশ কোথা থেকে ধরা হচ্ছে তার উপরে নির্ভর করে এর স্বাদ। ইলিশ মাছ বছরভর থাকে সমুদ্রের নোনা জলে। এই বর্ষার সময়েই ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীর মিষ্টি জলে আসে ইলিশ। এই সময়েই ইলিশের (Hilsa Fish) স্বাদ বাড়ে সবথেকে বেশি।
আরও পড়ুন : ফের গম্ভীরের উদ্দেশ্যে প্রচ্ছন্ন বার্তা দিলেন এই ভারতীয় তারকা! এবার কি তবে কপাল খুলবে অভিজ্ঞ পেসারের
কেন হারিয়ে যাচ্ছে স্বাদ: এখন অধিকাংশ ইলিশই ধরা হয় নদী এবং সমুদ্রের মোহনা থেকে বা অগভীর সমুদ্র থেকে। নদীতে পৌঁছানোর আগেই জালে ধরা পড়ছে ইলিশ। এতে মাছের শরীরে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় না।
আরও পড়ুন : বিনা টিকিটে ট্রেন সফর নয়, কত বয়স পর্যন্ত টিকিট ছাড়াই ভ্রমণ করা যায় রেলে?
দূষণের প্রভাব পড়ছে ইলিশে। এতে স্বাভাবিক স্বাদ গন্ধ হারিয়ে যাচ্ছে রূপোলি ইলিশের। এই কারণেই এখনকার মাছে সেই চেনা স্বাদটা পাওয়া যাচ্ছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।













