বাংলা হান্ট ডেস্ক: অনেক সময় রেশন কার্ডে থাকা গুরুত্বপূর্ণ তথ্যের পরিবর্তনের প্রয়োজন হয়। যার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনেও দাঁড়াতে হয়। তবে কিছু সময় কার্ডে ইস্যু হলে তা পরিবর্তন করা যাবে কিনা তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে থাকে। তাই আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Ration Card)।
রেশন কার্ডে ভুল তথ্য কীভাবে করবেন সংশোধন (Ration Card)
রেশন কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট বা পরিবর্তন করা সম্ভব (Ration Card)। তবে কি কি পরিবর্তন করা সম্ভব সেই বিষয়ে আজকে প্রতিবেদনে রইল বিস্তারিত তথ্য। যেখানে রেশন কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পরিবারের সদস্যের তথ্য যোগ বা বাদ দিতে পারেন। এই কাজটি আপনি অনলাইন বা অফলাইন উভয় ভাবেই করতে পারবেন।

আরও পড়ুন: ৩ দিন চলবে লোকনাথ বাবার জন্মতিথির স্পেশাল ট্রেন, রইল রুট ও সময়সূচি
এবার জেনে নিন অনলাইনে কিভাবে রেশন কার্ড আপডেট করবেন:
অনলাইনে পরিবর্তনের জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর সেখানে গিয়ে লগইন করুন। এবার যদি আপনার কোন অ্যাকাউন্ট না থাকে তবে প্রথমে মোবাইল নম্বর ও আধার কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। এরপর ডিপার্টমেন্ট সার্ভিস এর বিভাগে গিয়ে “Form For Modification in Ration Card” বিকল্পটি নির্বাচন করুন।
এরপর আপনার রেশন কার্ডের নম্বরটি দিলেই পরিবারের সমস্ত তথ্য স্ক্রিনে ভেসে যাবে। এরপরও যদি আপনার কোন পরিবর্তনের প্রয়োজন হয় অর্থাৎ যদি নাম যোগ করা বা নাম বাদ দেওয়া এবং ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে সেই প্রয়োজনীয় তথ্য আপডেট করুন। এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন এবং আবেদনটি জমা দিন।
মনে রাখবেন আবেদন জমা দেওয়ার পর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন। সেটাকে আপনি যত্ন সহকারে সংরক্ষণ করুন। এই আবেদনের জন্য মূলত আপনার- বিবাহের শংসাপত্র, আধার কার্ড, জন্ম শংসাপত্র, নতুন ঠিকানার প্রমাণপত্র। তবে, কী ধরনের পরিবর্তন করতে চাইছেন, তার ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত হবে।
অনলাইনে পরিবর্তন করতে গেলে কোন অসুবিধা সম্মুখীন হন। তাহলে আপনার নিকটস্থ ফুড সাপ্লাই সার্কেল অফিসে গিয়ে আবেদন করতে পারেন। পাশাপাশি, রেশন কার্ড সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য আপনি জাতীয় টোল ফ্রি হেল্পলাইন নম্বর-১৯৬৭ ও ১৪৪৫৭ এই নম্বরে ফোন করতে পারেন (Ration Card)।













