বাংলা হান্ট ডেস্ক: ১৬ আগস্ট থেকে রাজ্যে চালু হয়ে গেল আয়ুষ্মান ভারত (Ayushman Card)। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে মিলবে পাঁচ লক্ষের ক্যাশলেস পরিষেবা। পাশাপাশি এই কার্ডের জন্য অনেকেই ইতিমধ্যে আবেদন শুরু করেছেন। তবে আবেদন করলে অনেকের মনে একটু প্রশ্ন ঘোরাফেরা করছে, যে কোন কোন হাসপাতালে পাওয়া যাবে আয়ুষ্মান কার্ডের সুযোগ। তাই আজকের প্রতিবেদনে রইলে সেই বিষয়ে তথ্য। পাশাপাশি জানুন আপনি আসলেও যোগ্য কি না।
আয়ুষ্মান কার্ডের যোগ্যতা কী দেখে নিন নিয়ম (Ayushman Card)
যদিও যোগ্য ব্যক্তিরা এই কার্ড সংগ্রহ করে বিনামূল্যের চিকিৎসা সুবিধা পাবেন। কিন্তু আপনি যদি যোগ্য হয়েও এখনো এই কার্ড সংগ্রহ না করে থাকেন, তাহলে এই প্রকল্পে কার্যকারী ভাবে চালু হওয়ার আগেই সংগ্রহ করে নিতে পারবেন সহজে। কিভাবে করবেন তা আজকের প্রতিবেদনে রইল (Ayushman Bharat)।

আরও পড়ুন: ঘরে লাউ থাকলে, অল্প ঘিয়ে-দুধের ছোঁয়ায় বানিয়ে ফেলুন এই ডালনা, পছন্দ হবেই
এক্ষেত্রে আপনি এক বছরের মধ্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। সরকার আপনার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে, অর্থাৎ আপনাকে চিকিৎসার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।
কারা আয়ুষ্মান কার্ড তৈরি করাতে পারেন?
গ্রামীণ এলাকায়, অস্থায়ী বাড়িতে বসবাসকারী, ভূমিহীন কৃষি শ্রমিক, যে পরিবারে উপার্জনকারী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ নেই এবং
তফসিলি জাতি/উপজাতি পরিবারগুলি যোগ্য বলে বিবেচিত হবে। শহর ও শহরাঞ্চলে, রাস্তার হকার, গৃহকর্মী, নির্মাণ শ্রমিক, পরিবহন চালক, পরিচ্ছন্নতাকর্মী এবং মেকানিকের মতো পেশার ব্যক্তিরা যোগ্য বলে বিবেচিত হবেন।৭০ বছরের বেশি বয়সিরা শর্তহীন ভাবে যোগ্য বিবেচিত হবেন ।
কারা আয়ুষ্মান কার্ড তৈরি করাতে পারেন না?
যারা ESIC সুবিধা গ্রহণ করেন
যাদের সরকারি চাকরি আছে
যারা ট্যাক্স ব্র্যাকেটের আওতায় পড়েন
আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা
সংগঠিত খাতে কর্মরত ব্যক্তিরা
যারা পিএফ-এর সদস্য
যারা নিজেদের ব্যবসা ইত্যাদি পরিচালনা করেন (Ayushman Card)।













