বাংলা হান্ট ডেস্ক: নিম্নচাপের ভ্রুকুটির বলে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather)। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো কোথাও হালকা বর্ষণ হয়েই চলেছে। আজকের প্রতিবেদনের রইল আগামীকাল কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, এই বৃষ্টিপাতের ফলে দক্ষিণবঙ্গের আর্ট জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে (South Bengal Weather)। যার মধ্যে রয়েছে- কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে সকালে হতে পারে প্রবল বর্ষণ।

আরও পড়ুন: আপনার নামে দু’টি প্যান কার্ড রয়েছে? আয়কর আইন কী বলছে, জেনে নিন
এই বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এছাড়াও দক্ষিণের এই আট জেলার কোনও কোনও এলাকায় ঝড়বৃষ্টির সময়ে ঘন ঘন বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
এমনকি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে আসতে আসতে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে একইসঙ্গে নয় বিক্ষিপ্তভাবে। কোথাও হালকা কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত শুক্রবার দেখা যাবে। কিন্তু শনিবার থেকে কিছুটা কমতে পারে এই বৃষ্টিপাতের পরিমাণ।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গে ও বৃষ্টিপাত চলছে ক্রমাগত। হাওয়া অফিসে পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অব্দি উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। তবে সব মিলিয়ে বর্তমানে রাজ্য জুড়ে দুর্ভোগের দুর্যোগ কমছে না। কিন্তু আগামী কয়েক দিনে আবহাওয়া উন্নত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।













