বম্বে-গুজরাটের ‘বাসি’ ইলিশের ভিড়ে গঙ্গার তাজা ইলিশ চিনবেন কীভাবে? এই কৌশল জানলে কেউ ঠকাতে পারবে না

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নিম্নচাপ কাটতেই বাজারে পরপর ঢুকছে ইলিশ। গঙ্গা, কোলাঘাটের ইলিশের পাশাপাশি বম্বে, গুজরাট, মায়ানমারের ইলিশও (Hilsa) রয়েছে। তবে এগুলি অধিকাংশই ‘বাসি’ স্বাদহীন। এদিকে অসাধু ব্যবসায়ীর অভাব নেই বাজারে। গঙ্গার ইলিশের নামে বাসি মাছ গছিয়ে দিলে অনেকে টেরও পান না। এমতাবস্থায় আসল গঙ্গার ইলিশ চেনার উপায় কী?

গুজরাট বম্বে আর গঙ্গার ইলিশের (Hilsa) পার্থক্য

গুজরাট-বম্বের ইলিশ মূলত সমুদ্রের ইলিশ। নোনা জলের ইলিশ হওয়ায় এদের স্বাদ গন্ধ কম। অন্যদিকে গঙ্গা ও কোলাঘাটের ইলিশ নদীর ইলিশ। সমুদ্র থেকে গঙ্গার মিষ্টি জলে ডিম পাড়ার জন্য পাড়ি দেয় ইলিশ। এই লম্বা পথে ইলিশের শরীরে অনেক চর্বি জমে। উপরন্তু গঙ্গার জলে থাকা পুষ্টি উপাদান ও ফাইটোপ্ল্যাকঙ্কটন ইলিশের স্বাদ বাড়িয়ে তোলে। ইলিশ যখন সমুদ্রের নোনা জল ছেড়ে গঙ্গা বা পদ্মার উজান বেয়ে মিষ্টি জলে সাঁতার কাটে তখন ইলিশের শরীরের অতিরিক্ত নুন ধুয়ে যায়।

How to identify ganges hilsa among Gujrat and Bombay hilsa

নদীর ইলিশ বেশি সুস্বাদু: নদীর মিষ্টি জলের সংস্পর্শে এসে মাছের শরীরে থাকা চর্বি বা তেলের স্বাদ আরও বাড়ে। নদীর জলে প্রবেশ করার পর ইলিশের শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মাত্রা ঠিক থাকে। এতে মাছ খুবই নরম ও রসালো হয়ে ওঠে। ইলিশ (Hilsa) যখন সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে তখন তখন স্রোতের বিপরীতে চলার কারণে শরীরে চর্বি জমে কম। তাই স্বাদ খোলে বেশি। সমুদ্র থেকে নদীর দিকে যাওয়ার সময় ইলিশ খুব বেশি খাবার খায় না। সমুদ্রের ইলিশের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন এবং অন্যান্য ছোট প্রাণী। এতে ইলিশের শরীরে তেল জমে। কিন্তু নদীর জলে প্রবেশ করার পর ইলিশের দেহে এই তেল ভেঙে যায়। এতে স্বাদও পরিবর্তন হয়। নদীতে প্রবেশের পর ইলিশের শরীর থেকে পুরনো বর্জ্য বেরিয়ে যায়। নোনতা ভাবও কমে যায়। এতে ইলিশের স্বাদ বৃদ্ধি পায়।

আরও পড়ুন : তৎকাল টিকিটের ক্ষেত্রে কোন সময়ে করবেন বুকিং? কীভাবে মিলবে কনফার্ম টিকিট?

গঙ্গার ইলিশ চিনুন এভাবে: মাছ কাটলে টকটকে লাল রক্ত বেরোলে মাছটি তাজা অর্থাৎ গঙ্গা বা কোলাঘাটের। আর রক্তের রঙ কালচে হয়ে গেলে সেই মাছ এড়িয়ে চলাই ভালো। অর্থাৎ সেই মাছ দীর্ঘদিন ধরে হিমঘরে মজুত রয়েছে, গুজরাট বা বম্বের। গঙ্গা ও কোলাঘাটের তাজা ইলিশের (Hilsa) ফুলকার রঙ হয় লালচে। যদি তা বাদামি বা ধূসর রঙের হয় তবে বুঝতে হবে যে মাছটি বাসি বম্বে-গুজরাটের।

আরও পড়ুন : স্বাভাবিক হচ্ছে পরিষেবা, তাও রবিবার বাতিল একাধিক ট্রেন, ঘোরানো হচ্ছে বিকল্প রুটে

নদীর অর্থাৎ গঙ্গা-কোলাঘাটের ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়। খাঁটি গঙ্গা কোলাঘাটের ইলিশ কিনতে হলে মাছের গায়ে লালচে গোলাপি আভা দেখে কিনুন। টাটকা ইলিশের (Hilsa) পেট এবং পিঠ দুদিকই সমান বাঁকানো হয়। পেটের দিকটা মোটা আর মাথা ও লেজার দিকটা হয় সূচালো। অনেকটা পটলের আকৃতির।