বাংলাহান্ট ডেস্ক : নিউ ফরাক্কা জংশন স্টেশনে রেল লাইন মেরামতির কাজ সম্পূর্ণ। প্রায় ৪৮ ঘন্টার বেশি টানা কাজ চলার পর অবশেষে স্বাভাবিক হতে চলেছে পরিষেবা। উত্তরবঙ্গের (North Bengal Train) সঙ্গে সম্পূর্ণ আটকে থাকা যোগাযোগ ব্যবস্থাও আবার সচল হতে শুরু করেছে। গত ৩ সেপ্টেম্বর রাতে ভারী বৃষ্টির জেরে ধস নামে নিউ ফরাক্কা এবং তিলডাঙার মাঝের রেললাইনের বাঁধে।
কোন কোন ট্রেন (North Bengal Train) ঘুরপথে চলছে?
শনিবার রাতে ট্রেন চলাচল শুরু হয় ওই অংশে। তবে রবিবারও ঘুরপথে রওনা হচ্ছে বেশ কিছু ট্রেন। অন্তত ১৪ টি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। কিছু ট্রেন বাতিলও করা হয়েছে এদিন। এদিন নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা হয়ে চলবে ২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড়-বিবেক এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৩ সেপ্টেম্বর, ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৪ সেপ্টেম্বর, ১২৫০৩ SMVB বেঙ্গালুরু- আগরতলা হামসফর এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৪ সেপ্টেম্বর, ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর।

দেখে নিন তালিকা: তিলডাঙা-বল্লালপুর-নিউ ফরাক্কা হয়ে চলবে ১৫৬৫৭ দিল্লি-কামাক্ষ্যা ব্রহ্মপুত্র মেল যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (North Bengal Train) যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১৫৬৪৭ লোকমন্য তিলক টার্মিনাস-গুয়াহাটি এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর।
আরও পড়ুন : মাছের পেটে ডিম আছে কিনা বুঝবেন কীভাবে? ইলিশের ক্ষেত্রে জানুন ট্রিকস
বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন: ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে চলবে ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১৩১৫৩ শিয়ালদহ-মালদা টাউন গৌর এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১২৩৪৩ শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর, ১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৫ সেপ্টেম্বর।
আরও পড়ুন : তৎকাল টিকিটের ক্ষেত্রে কোন সময়ে করবেন বুকিং? কীভাবে মিলবে কনফার্ম টিকিট?
এদিন বাতিলও করা হয়েছে দুটি ট্রেন। ১৩৪০৯ মালদা টাউন-কিউল এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৬ সেপ্টেম্বর এবং ১৩৪১৫ মালদা টাউন-পাটনা এক্সপ্রেস যা যাত্রা শুরু করবে ৬ সেপ্টেম্বর, এই দুটি ট্রেন বাতিল করা হয়েছে রবিবারের জন্য।













