HDFC ব্যাঙ্কের গ্রাহকদের জন্য সুখবর! লোনের ক্ষেত্রে কমল সুদের হার, জানুন নতুন রেট

Published on:

Published on:

Good news for HDFC Bank customers! Interest rates on loans reduced.
Follow

বাংলা হান্ট ডেস্ক: HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় সুখবর সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, HDFC ব্যাঙ্ক থেকে হোম লোন, পার্সোনাল লোন বা অন্যান্য লোন (Loan) নেওয়া গ্রাহকদের জন্য স্বস্তির খবর রয়েছে। ইতিমধ্যেই ব্যাঙ্কটি তার মার্জিনাল কস্ট অফ ফান্ডস-বেসড লেন্ডিং রেট তথা MCLR (Marginal Cost of Funds based Lending Rate) কমিয়েছে। বিভিন্ন মেয়াদের জন্য MCLR রেট ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে HDFC ব্যাঙ্ক। নতুন রেটগুলি ৭ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তনের পর, ব্যাঙ্কটির MCLR রেট এখন ৭.৯০ শতাংশ থেকে ৮.৬০ শতাংশের মধ্যে রয়েছে।  যেখানে আগে এই রেটগুলি ৮ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশের মধ্যে ছিল। তবে, এর সরাসরি সুবিধা কেবল সেইসব গ্রাহকই পাবেন, যাঁদের ঋণের সুদের হার MCLR-এর সঙ্গে সংযুক্ত।

HDFC ব্যাঙ্কের (HDFC Bank) গ্রাহকদের জন্য সুখবর!

নতুন রেট: জানিয়ে রাখি যে, নতুন রেট সম্পর্কে বলতে গেলে, HDFC ব্যাঙ্ক ওভারনাইট MCLR ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৯০ শতাংশে করেছে। একইভাবে, ১-মাসের MCLR-ও ৮ শতাংশ থেকে কমিয়ে ৭.৯০ শতাংশে করা হয়েছে। ৩-মাসের মেয়াদের জন্য রেট ৮.১৫ শতাংশ থেকে কমিয়ে ৮.০৫ শতাংশ করা হয়েছে। এদিকে, ৬-মাসের MCLR ৮.৩০ শতাংশ থেকে কমিয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছে। ১-বছরের MCLR এখন ৮.৪০ শতাংশের পরিবর্তে ৮.৩৫ শতাংশ হবে। সবচেয়ে বড় হ্রাস ঘটেছে ২-বছরের মেয়াদে। যেখানে রেট ৮.৫৫ শতাংশ থেকে কমে ৮.৪৫ শতাংশ হয়েছে। এছাড়াও, ৩-বছর মেয়াদী MCLR-ও ৮.৬৫ শতাংশ থেকে কমিয়ে ৮.৬০ শতাংশ করা হয়েছে।

Good news for HDFC Bank customers! Interest rates on loans reduced.

২০২৬-এর সেপ্টেম্বরের জন্য HDFC ব্যাঙ্কের MCLR রেট: উল্লেখ্য যে, ওভারনাইটের ক্ষেত্রে MCLR হল ৭.৯০ শতাংশ, ১ মাসের জন্য ৭.৯০ শতাংশ, ৩ মাসের জন্য ৮.০৫ শতাংশ, ৬ মাসের জন্য ৮.২৫ শতাংশ, ১ বছরের জন্য ৮.৩৫ শতাংশ, ২ বছরের জন্য ৮.৪৫ শতাংশ এবং ৩ বছরের জন্য ৮.৬০ শতাংশ। অর্থাৎ HDFC ব্যাঙ্ক তালিকাভুক্ত প্রতিটি মেয়াদের জন্য সুদের হার ০.০৫ থেকে ০.১০ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।

আরও পড়ুন: এবার ট্রাই সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? কী পরিকল্পনা ICC-র?

MCLR কী: সহজ কথায়, MCLR হল সেই সর্বনিম্ন সুদের হার, যার নিচে কোনও ব্যাঙ্ক সাধারণত ঋণের সুদের হার নির্ধারণ করতে পারে না (যদি না নিয়ন্ত্রক বিধিমালায় বিশেষভাবে তা নির্দিষ্ট করা থাকে)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI ২০১৬ সালের এপ্রিল মাসে MCLR ব্যবস্থাটি চালু করে। তবে, একজন গ্রাহকের ঋণের প্রকৃত সুদের হার শুধুমাত্র MCLR-এর ওপরেই নির্ভর করে না। বরং ঋণের ধরণ, ব্যাঙ্ক স্প্রেড এবং গ্রাহক-নির্দিষ্ট অন্যান্য প্যারামিটারের ওপরও নির্ভর করতে পারে।

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে বড় সাফল্য! ২০ বছর পর অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত

HDFC ব্যাঙ্কের অন্যান্য প্রধান সুদের হারের মধ্যে রয়েছে এর ৮.৭০ শতাংশ বেস রেট, যা ২৪ জুন, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। একই তারিখ থেকে BPLR তথা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট বার্ষিক ১৭.২০ শতাংশ। সাধারণ গ্রাহকরা বর্তমানে তাঁদের ফিক্সড ডিপোজিটে ২.৭৫ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ পর্যন্ত এবং সিনিয়র সিটিজেনরা ৩.২৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদের হার পাচ্ছেন। এমন পরিস্থিতিতে, MCLR হ্রাস ঋণ গ্রাহকদের জন্য স্বস্তির বিষয়। কিন্তু EMI-এর ওপর এর প্রকৃত প্রভাব নির্ভর করবে গ্রাহকদের ঋণের রিসেট নিয়ম এবং সুদের হার ব্যবস্থার ওপর।