বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।
বিয়ের পর আধারে নাম বদলাবেন কীভাবে আধার কার্ডে? (Aadhaar Card)
বিয়ের পর মহিলাদের অনেক সময় আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করা প্রয়োজন হয়। এর জন্য অনেকেই স্বামীর পদবী গ্রহণ করেন। তবে এই পরিস্থিতিতে আধার কার্ডের নাম ও ঠিকানা পরিবর্তন করা একান্ত জরুরী। কিভাবে এটি করবেন তা আজকের প্রতিবেদনে রইল (Aadhaar Card)।

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকে? এইভাবে করুন সমস্যার সমাধান
এই বিষয়ে UIDAI স্পষ্ট নিয়ম তৈরি করেছে। যেখানে বলা হয়েছে বিয়ের পর নাম পরিবর্তন করা বা আইনগতভাবে সংশোধন করা সেটির ক্ষেত্রে আলাদা আলাদা নথি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আধারের নাম আপডেট করার জন্য আপনাকে পরিস্থিতি অনুযায়ী কোন নথি বৈধ হবে তা জানা একান্তই জরুরী।
বিয়ের পর কোন মহিলা যদি ঠিকানা পরিবর্তন করতে চান বা বাবার নামে পরিবর্তন করে স্বামীর নাম নিযুক্ত করতে চান, সেই ক্ষেত্রে স্বামী ও স্ত্রী দুজনে আধার কার্ড এবং ম্যারেজ সার্টিফিকেট প্রয়োজন হবে। এরপর আধার আপডেটের সময় দুজনের আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। ঠিকানা আপডেট করার পাশাপাশি বাবার নামের পরিবর্তে স্বামীর নাম ও শ্বশুর বাড়ির ঠিকানা যুক্ত হয়ে যাবে।
পাশাপাশি বিয়ের পর কোন মহিলা যদি নিজের পদবী পরিবর্তন করতে চান তাহলে তাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। কেন্দ্রীয় সরকার বা যে কোন রাজ্য সরকার কর্তৃক জারি করা ম্যারেজ সার্টিফিকেট এর পরিচয় ঠিকানা ও সম্পর্ক এই তিনটি প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে (Aadhaar Card)।













