বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার ১০৮ বছরের পুরনো বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো (Bagbazar Durga Puja) ঘিরে এবার তৈরি হয়েছে কমিটি নিয়ে জটিলতা। সাধারণ সম্পাদক এবং চার সদস্য নির্বাচন ঘিরে টানাপোড়েন এমন জায়গায় পৌঁছেছে যে বিষয়টি গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। পুজোর আগে এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, তাহলে কি বাগবাজারের ঐতিহ্যবাহী পুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে?
Bagbazar Durga Puja : ৩৩-৩৩ ভোটে থমকে সিদ্ধান্ত
হাই কোর্টের নির্দেশে গত রবিবার আদালত নিযুক্ত দুই পর্যবেক্ষকের নজরদারিতে ভোট হয়। মোট ৭৭ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে লড়াই করা দুই প্রার্থীই পেয়েছেন ৩৩টি করে ভোট। ফলে কারও পক্ষেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
এর পরেই পরিস্থিতি আরও জটিল হয়। প্রার্থী গৌতম নিয়োগী আদালত নিযুক্ত পর্যবেক্ষকের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। ভোটের দিন এক মহিলাও অশান্তির অভিযোগ করেন। সব মিলিয়ে কমিটি গঠন নিয়ে তৈরি হয়েছে অচলাবস্থা।

আরও পড়ুনঃ পেনশন কোনও দয়া নয়, স্বামীর মৃত্যুর দিন থেকেই বিধবার অধিকার! জানাল সুপ্রিম কোর্ট
তবে এই জটের কারণে বাগবাজারের দুর্গাপুজো (Bagbazar Durga Puja) বন্ধ হবে না বলে জানা গিয়েছে। পুজো ম্যানেজিং কমিটির সদস্য তরুণ দেবনাথ স্পষ্ট জানিয়েছেন, বাগবাজার সার্বজনীনের পুজো হবেই। কলকাতা হাই কোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পর ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হবে। অর্থাৎ কমিটি নিয়ে সমস্যা থাকলেও পুজো বন্ধ হওয়ার কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছে।













