বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জন্মদিন। সেই উপলক্ষে মেগা তোড়জোড় শুরু করেছে বঙ্গ বিজেপি। আগামী ১৭ সেপ্টেম্বর তথা প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে সারা ভারতের পাশাপাশি বাংলাতেও একমাস ব্যাপী কর্মসূচি শুরু করতে চলেছে পদ্ম শিবির। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে সেবা সংকল্প অভিযান (Seba Sangkalpa Abhijan) সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)।
সেবা সংকল্প অভিযানের খুঁটিনাটি জানালেন অর্থমন্ত্রী | (Swapan Dasgupta)
প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু হয়ে আগামী ১৭ অক্টোবর অবধি সেবা সংকল্প অভিযান চলবে। এর অধীন মূলত ১৩টি ভিন্ন ধরণের পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে। মিষ্টি বিতরণ, কেক কাটা থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বদের সংবর্ধনা দেওয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ঐতিহ্য রক্ষার প্রয়াসকে সামনে আনার মতো বিষয় রয়েছে।
সাংবাদিক বৈঠকে স্বপন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন শুধু একজন নেতার জন্মদিবস নয়। এই দিনটি হল দেশের সর্বোচ্চ পদে থাকা একজন নেতার কাজের মূল্যায়নের দিন। ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর অবধি এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি সহ সমগ্র পরিকাঠামোয় যে ব্যাপক বদল এসেছে সেটা তুলে ধরাই এই বিশেষ অভিযানের মূল বিষয়বস্তু।
বিজেপির সেবা সংকল্প অভিযানের মাধ্যমে ২০১৪ থেকে ২০২৬ সাল অবধি ভারত কীভাবে প্রগতির পথে এগিয়ে চলেছে সেটা তুলে ধরা হবে। এই যাত্রার মাধ্যমে পৌঁছে যাওয়া হবে সাধারণ মানুষের দোরগোড়ায়।

এছাড়া জানা গিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ সম্মান জানানো হবে। সেই সঙ্গেই আয়োজিত হবে আলপনা প্রতিযোগিতার মতো অনুষ্ঠান। পাশাপাশি প্রযুক্তির ক্ষেত্রে এদেশের স্টার্ট আপগুলির অবদান ও প্রযুক্তির প্রসারে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা তুলে ধরা হবে। ছোটখাটো স্টার্ট আপ এবং ড্রোন নির্মাতারা এই প্রতিযোগিতায় জনসাধারণের সামনে নিজেদের কাজ দেখানোর সুযোগ পাবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনকে স্মরণীয় করে তুলতে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার এই বিশেষ দিনটিকে সামনে রেখে রাজ্যে এক মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান চলবে বলে জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।













